এক্সপ্লোর

IND vs SL: রোহিতের পেল্লাই ছক্কায় গ্যালারিতে নাকের হাড় ভাঙল সমর্থকের

IND vs SL: এক বোলারের বল অনায়াসে গ্যালারিতে ফেলতে পারেন তিনি। আর তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করেন দর্শকরা। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ছক্কা হাঁকিয়েও সমস্যায় পড়ে গেলেন রোহিত শর্মা।

বেঙ্গালুরু: গ্যালারিতে একের পর এক বল ফেলতে তিনি ওস্তাদ। ওপেনিংয়ে নেমে ছন্দে থাকলে একের পর এক বোলারের বল অনায়াসে গ্যালারিতে ফেলতে পারেন তিনি। আর তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করেন দর্শকরা। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ছক্কা হাঁকিয়েও সমস্যায় পড়ে গেলেন রোহিত শর্মা। গ্যালারিতে সেই বলের আঘাতে চোট পেলেন এক সমর্থক। 

ঘটনাটি ঘটে শনিবার ওপেনিংয়ে নেমে একটি ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত। সেই সময় গ্যালারিতে খেলা দেখছিলেন ২২ বছরের গৌরব বিকাশ। তাঁর নাকের হাড়ে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর   সেই যুবককে সনিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে এক্স-রে করার পর নাকের হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ডিপ মিড উইকেটে একটি পেল্লাই ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত। সেই সময়ই সেখানে বসে থাকা গৌরব আঘাত পান। দেখা যায় যে নাক ফেটে গলগল করে রক্ত ঝড়ছে। 

হাসপাতালের তরফে পরে জানানো হয়েছে যে, খুব বেশি অস্ত্রোপচারের দরকার পড়েনি গৌরবের। তবে সেলাই পড়েছে। এই মুহূর্তে অবশ্য ভালই আছেন গৌরব। 

এদিকে, গোলাপি বলে দিন-রাতের টেস্টে শ্রীলঙ্কার (Ind vs SL) বোলারদের বিরুদ্ধে দাপট দেখালেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট হাতে বাইশ গজে ঝড় তুললেন। সেই সঙ্গে ভেঙে দিলেন কপিল দেবের (Kapil Dev) রেকর্ড। মাত্র ২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রুরকির উইকেটকিপার-ব্যাটার। পন্থই টেস্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক হলেন।

৪০ বছর আগে, ১৯৮২ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে ৩০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন কিংবদন্তি কপিল। তিনিই ছিলেন টেস্টে ভারতীয়দের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক। গত বছর ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই রেকর্ডের কাছাকাছি এসেছিলেন শার্দুল ঠাকুর। তবে কপিলের রেকর্ড ভাঙতে পারেননি। ৩১ বলে হাফসেঞ্চুরি করেছিলেন শার্দুল। রবিবার ২৮ বলে ৫০ সম্পূর্ণ করে কপিলের ৪০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন পন্থ। তাঁর ইনিংসে ছিল ৭ চার ও জোড়া ছক্কা। শেষ পর্যন্ত ৩১ বলে ৫০ রান করে আউট হন তরুণ উইকেটকিপার।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget