এক্সপ্লোর

IND vs SL, T20 Postponed: করোনা আক্রান্ত ক্রুণাল পাণ্ড্য, স্থগিত ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ

ভারতীয় অলরাউন্ডার ক্রুণাল পাণ্ড্যর (Krunal Pandya) করোনা পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে।

কলম্বো: আচমকাই স্থগিত হয়ে গেল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে জানানো হয়েছে যে, জাতীয় দলের অলরাউন্ডার ক্রুণাল পাণ্ড্যর (Krunal Pandya) করোনা পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। সেই কারণেই স্থগিত হয়ে গিয়েছে ম্যাচ।

ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, ক্রুণাল পাণ্ড্যর কোভিড পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। যে কারণে তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁর সংস্পর্শে আসার জন্য মোট আটজন ক্রিকেটারকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হয়েছে।

সূত্রের খবর, আপাতত ভারত ও শ্রীলঙ্কা, দুই দেশের সমস্ত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদেরই আইসোলেশনে যেতে হয়েছে। কারণ, চলতি সফরে ভারত ও শ্রীলঙ্কা বেশ ঘনঘন ম্যাচ খেলছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হয়েছে মাত্র ৪৮ ঘণ্টা আগে, রবিবার। সেই ম্যাচে ক্রুণাল খেলেছিলেন। যার অর্থ, সেদিনও দুই দলের ক্রিকেটারেরাই মাঠে বা টিমবাসে ক্রুণালের সংস্পর্শে এসেছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে যে, মঙ্গলবার সকালে ক্রুণালের র‌্যাপিড অ্যান্ডিজেন টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে। মঙ্গলবারই দলের সমস্ত সদস্যের আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হচ্ছে। সকলের রিপোর্ট নেগেটিভ এলে বুধবার, ২৮ জুলাই স্থগিত হয়ে যাওয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। পাশাপাশি জানানো হয়েছে যে, ক্রুণালের সংস্পর্শে এসেছে, এরকম আটজন ক্রিকেটারকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের নিভৃতবাসে পাঠানো হচ্ছে। পাশাপাশি দুই দলের সমস্ত ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মঙ্গলবার নতুন করে করোনা পরীক্ষা করা হচ্ছে। সকলের রিপোর্ট নেগেটিভ এলে তবে আগামীকাল অর্থাৎ বুধবার স্থগিত হয়ে যাওয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হবে।

গোটা বিষয়ের সঙ্গে ওয়াকিবহাল বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন যে, ক্রুণালের করোনা পরীক্ষার ফল পজ়িটিভি এসেছে। তবে সিরিজ বাতিল হয়ে যায়নি বলে জানিয়েছেন ওই কর্তা। তাঁর কথায়, বাকি সকল ক্রিকেটারের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে বুধবারই দ্বিতীয় ম্যাচ খেলা হবে।

প্রসঙ্গত, ওয়ান ডে সিরিজ জেতার পর টি-টোয়েন্টি সিরিজেও প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে শিখর ধবনের ভারতই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget