এক্সপ্লোর

IND vs WI 1st ODI : কুলদীপ-কিশাণের কামাল, ক্যারিবিয়ানদের দুরমুশ ভারতের, ৫ উইকেটে প্রথম ওডিআই জয়

Ishan Kishan : ব্যাট করতে নেমে সহজেই ২২.৫ ওভারে ৫ উইকেট খুইয়ে যে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত। 

বার্বাডোজ : ক্যারিবিয়ানদের কার্যত কুপোকাত করলেন কুলদীপ-কিশাণরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে ৫ উইকেটে জিতল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ২৩ ওভারের মধ্যে ১১৪ রানে গুটিয়ে গিয়েছিল ক্যারিবিয়ান ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে সহজেই ২২.৫ ওভারে ৫ উইকেট খুইয়ে যে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত। 

ভারতীয় ব্যাটারদের পক্ষে ইশান কিষাণ (৫২) হাফ সেঞ্চুরি হাঁকান। ওপেন করতে নামা শুবমন গিল (৭), তিনে সূর্যকুমার যাদব (১৯) ও হার্দিক পাণ্ড্য (৫) ব্যাট হাতে বড় রান না পেলেও অল্প রানের লক্ষ্যমাত্রার সামনে ভাল ইনিংস খেলেন ভারতের কিপার-ব্যাটার ইশান কিষাণ। ৪৬ বলে ৭ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। শার্দুল ঠাকুর (১) ব্যর্থ হলেও রবীন্দ্র জাদেজা (অপরাজিত ১৬) ও সাত নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা (অপরাজিত ১২) সহজেই বাকি কাজটা সেরে ফেলেন। দুরন্ত জয়ের সুবাদে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। 

ম্যাচের প্রথম ভাগে ভারতীয় বোলারদের স্পিন-জালে নাজেহাল ক্যারিবিয়ানরা। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা জোড়া ঘূর্ণির দাপটে কাত ক্যারিবিয়ানরা। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মাত্র ১১৪ রানে অলআউট তারা। ক্যারিবিয়ান ইনিংস ক্রিজে টেকে মাত্র ২৩ ওভারে। কুলদীপ ৪ টি ও জাদেজা ৩ টি উইকেট নেন। ভারতের ওডিআই ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার স্পিনাররা বিপক্ষের ৭ উইকেট তুলে নিলেন। 

মাত্র ৮ ওভারের মধ্যে শেষ ৬ উইকেট খোওয়াত ক্যারিবিয়ানরা। কুলদীপ যাদব মাত্র ৩ ওভার বল করে ৪ উইকেট তুলে নেন। ভারতের চায়নাম্যান বোলারের ৩ ওভারের মধ্যে ২ টিই মেডেন। কুলদীপের চার উইকেটের পাশাপাশি ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। আর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মঞ্চে মুকেশ কুমার, হার্দিক পাণ্ড্য ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নেন।

টেস্ট ক্রিকেটে ভারতের জার্সিতে অভিষেকের মঞ্চে ভাল পারফরম্যান্স ও মহম্মদ সিরাজের চোটের জেরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে ভারতের হয়ে অভিষেকের সুযোগ চলে আসে বাংলার মুকেশ কুমারের কাছে। ওডিআইতে মেডেন দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। ৫ ওভার হাত ঘোরানোর মাঝে একটি উইকেটও তুলে নেন তিনি। দীর্ঘক্ষণ ধরে ভারতীয় পেসারদের আক্রমণ সামলে ধীর গতিতে রানের ধারা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। কিন্তু ভারতের স্পিন জুটি আক্রমণে আসার পরই কার্যত তাসের ঘরের মতোই ভেঙে পড়ে তাঁদের ব্যাটিং লাইন আপ। যার পর অল্প রানের লক্ষ্যমাত্রা সহজেই পৌঁছে যায় ভারতীয় দল

 

আরও পড়ুন- 'ভারত গৌরব' রতন টাটা, ইস্টবেঙ্গলের প্রতিষ্টা দিবসে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন তরুণ বসু

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget