এক্সপ্লোর

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজ: সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী, সেরা বোলিং ফিগার

আজ ফ্লোরিডায় টি ২০ ম্যাচ দিয়ে প্রায় এক মাসের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। গত বছরের নভেম্বরে টি ২০ সিরিজে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল। এবার তাদের ঘরের মাঠে তিন ম্যাচের টি ২০ সিরিজ জয়ের লক্ষ্যে নামছে ভারতীয় দল।

নয়াদিল্লি: আজ ফ্লোরিডায় টি ২০ ম্যাচ দিয়ে প্রায় এক মাসের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। গত বছরের নভেম্বরে টি ২০ সিরিজে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল। এবার তাদের ঘরের মাঠে তিন ম্যাচের টি ২০ সিরিজ জয়ের লক্ষ্যে নামছে ভারতীয় দল। যদিও ঘরের মাঠে টি ২০ সিরিজে ভারতের বিরুদ্ধে পরিসংখ্যান আত্মবিশ্বাস যোগাতে পারে ওয়েস্ট ইন্ডিজ শিবিরকে। বিশ্বকাপের পর দুটি দল এই প্রথম মাঠে নামেছে। দুই দলের বেশ কয়েকজন তরুণ প্লেয়ার রয়েছেন। তাই এই সিরিজে তরুণ-ব্রিগেডের ভূমিকার দিকে নজর রাখছেন উভয় দলেই সমর্থকরা। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি ২০ সিরিজে বোলিং বিভাগে কিছু নজির ও পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যাক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট দখলে রয়েছে জসপ্রিত বুমরাহর। ৫ ম্যাচে তিনি ৮ উইকেট নিয়েছেন। ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজে ক্যারিবিয়ান বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট দখলে রয়েছে ডোয়েন ব্র্যাভোর। ছয় ম্যাচ তাঁর সংগ্রহ সাত উইকেট। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে ভারতের বিরুদ্ধে টি ২০ ম্যাচে সেরা বোলিং ডারেন সামির। পোর্ট অফ স্পেনে তিনি ১৬ রানে চার উইকেট নিয়েছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেরা বোলিং লেগ স্পিনার যজুবেন্দ্র চাহলের। কলকাতায় ১৩ রানে তিনি নিয়েছিলেন ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ তে ভারতীয় বোলারদের মধ্যে সেরা ইকনমি রেট ইরফান পাঠানের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি মাত্র ম্যাচ খেলেছেন তিনি। তাঁর বোলিংয়ে রানের গড় ছিল প্রতি ওভারে ৪.৫০। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ভারতের বিরুদ্ধে সবচেয়ে ভালো ইকনমি রেট (৫.১২) ডারেন সামির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget