এক্সপ্লোর

IND vs WI, 1 Innings Highlight: চার-ছক্কার রোশনাইয়ে রাতের ইডেনে আলো ছড়ালেন সূর্য

IND vs WI, 3rd T20: সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) রবিবার জ্বলে উঠলেন ইডেনেই। কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে এক সময় আইপিএলে (IPL) ঝোড়ো ইনিংস খেলা ক্রিকেটার ৩১ বলে করলেন ৬৫ রান।

কলকাতা: ইডেনের (Eden Gardens) বাইশ গজ তিনি চেনেন হাতের তালুর মতো। এক সময় ভরা ইডেনে চার-ছক্কার ফোয়ারা ছোটাতেন। তাঁর ব্যাটের তাণ্ডব দেখে ইডেনের বি ব্লকের বিখ্যাত ব্যালকনির রেলিং বেয়ে উঠে হাততালি দিতেন শাহরুখ 'কিং' খান।

সেই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) রবিবার জ্বলে উঠলেন ইডেনেই। কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে এক সময় আইপিএলে (IPL) ঝোড়ো ইনিংস খেলা ক্রিকেটার ৩১ বলে করলেন ৬৫ রান। মারলেন ১ চার ও ৭ ছক্কা। তাঁর ব্যাটে চার-ছক্কার রোশনাইয়ে রাতের ইডেনে যেন ঠিকরে বেরোল আলো। সূর্যকে যোগ্য সঙ্গত করলেন বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। যিনি বর্তমান কেকেআর দলের অন্যতম সম্পদ। ১৯ বলে ৩৫ রান করে অপরাজিত রইলেন । পঞ্চম উইকেটে ৩৭ বলে ৯১ রান যোগ করলেন তাঁরা। ইডেনে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৮৪/৫ ।

ভারতের হয়ে ইডেনে টি-টোয়েন্টি অভিষেক হয় পেসার আবেশ খানের । ভারতীয় দলে চারটি পরিবর্তন হয়েছে । খেলছেন রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর ও আবেশ খান । তবে রান পাননি রুতুরাজ । ৮ বলে ৪ রান করে ফিরলেন রুতুরাজ গায়কোয়াড়। ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারের ৫৩ রানের পার্টনারশিপ হয়। ৩১ বলে ৩৪ রান করে ফেরেন ঈশান কিষাণ। ১৬ বলে ২৫ রান করে আউট হন শ্রেয়স আইয়ার। চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৭ রানে ফেরেন রোহিত শর্মা। ১৭ ওভারের শেষে ভারতের স্কোর দাঁড়িয়েছিল ১৩২/৪। ২৭ বলে হাফসেঞ্চুরি সূর্যকুমার যাদবের। ইনিংসের শেষ বলে সূর্যকুমার ৬৫ রানে আউট হলেন। বেঙ্কটেশ আইয়ার করলেন ৩৫। মাত্র ১৯ বল খেলে।

সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। নিয়মরক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য ১৮৫ রানের।

চার বলে তিন বাউন্ডারি মেরে চাপমুক্তি, অভিষেকেই ম্যাচ জিতিয়ে নায়ক অভিষেক

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget