এক্সপ্লোর

IND vs WI, Match Highlights: ব্যাট হাতে ঋষভ, বল হাতে আবেশ, অর্শদীপের দাপটে সিরিজ জিতল ভারত

IND vs WI, 4th T20, Lauderhill Stadium: আবেশ খান দুই উইকেট এবং অর্শদীপ সিং মাত্র ১২ রান খরচ করে তিন উইকেট নেন। ৫৯ রানে চতুর্থ টি-টোয়েন্টি জিতে সিরিজও নিজেদের নামে করে ভারত।

মায়ামি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতে সিরিজে ২-১ এগিয়ে ছিল ভারতীয় দল। এমন অবস্থায় শনিবার (৬ অগাস্ট) চতুর্থ টি-টোয়েন্টি ম্যাতে (IND vs WI 4th T20I) জয়ের অর্থ ছিল সিরিজ পকেটে পুরে নেওয়া। ঠিক সেই কাজটাই সফলভাবে করল টিম ইন্ডিয়া।

বৃষ্টির জেরে ম্যাচ নির্ধারিত সময়ের খানিকটা পরেই শুরু হয়। আর্দ্র পরিবেশের লাভ তুলতেই টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজ তাদের একাদশে কোনও বদল না করলেও, ভারতীয় দলে তিন তিনটি বদল ঘটে। খারাপ ফর্মের শ্রেয়স আইয়ার দল থেকে বাদ পড়েন। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ও হার্দিক পাণ্ড্যকেও এই ম্য়াচে খেলানো হয়নি। পরিবর্তে অক্ষর পটেল, সঞ্জু স্যামসন ও রবি বিষ্ণোই সুযোগ পান। প্রত্যাশামতোই পিঠের চোট সারিয়ে মাঠে নামেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)।

রোহিত-সূর্যর দারুণ শুরু

ভারতীয় দলের হয়ে রোহিত ও সূর্যকুমার যাদব শুরুটা দারুণ আগ্রাসীভাবে করেন। তবে বড় ইনিংস কেউই খেলতে পারেননি। সূর্য ২৪ ও রোহিত ৩৩ রানে সাজঘরে ফেরেন। পরপর দুই উইকেট হারানোর পর দীপক হুডা ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে পরিস্থিতি কিছুটা সামাল দেন। দীপক ২১ রানে ফিরলে পন্থের সঙ্গে ইনিংস গড়ার কাজ চালিয়ে যান সঞ্জু। পন্থই এই ম্য়াচে ভারতের হয়ে সর্বাধিক ৪৪ রান করেন। সঞ্জু অপরাজিত থাকেন ৩০ রানে। শেষের দিকে অক্ষরের ৮ বলে ২০ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৯১ রান তোলে।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা একেবারেই ভাল করেনি। দলগত ৫০ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে ফেলেন তারা। অধিনায়ক পুরান দুর্ধর্ষ আগ্রাসী মেজাজে শুরুটা করেছিলেন বটে। তবে দুর্ভাগ্যক্রমে তিনি ৮ বলে ২৪ রান করে রান আউট হন। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোর ফলে ওয়েস্ট ইন্ডিজ কোনও সময়েই বড় রান তাড়া করে এই ম্যাচে জয় পাবে বলে মনে হয়নি। শেষমেশ ১৩২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংস। ৫৯ রানের বিরাট ব্যবধানে জয় পায় ভারত।

অনবদ্য অর্শদীপ

ভারতীয় হয়ে এই ম্যাচে আবারও প্রভাবিত করেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। তিনি ১২ রানের বিনিময়ে তিন উইকেট নেন। আবেশ খানও ফর্মে ফেরেন। চার ওভারে ১৭ রানের বিনিময়ে তাঁর ভাগ্যেও জোটে দুই উইকেট। এছাড়া রবি বিষ্ণোই ও অক্ষরও দুইটি করে উইকেট নেন। তবে অক্ষর নিজের চার ওভারে ৪৮ রান খরচ করেন। রবিবার সিরিজের অন্তিম ম্যাচে ফের মুখোমুখি হবে দুই দল। ইতিমধ্যেই সিরিজ জিতে নেওয়ায় ভারতীয় দল একটিও ম্য়াচ না খেলা ঈশানদের ওই ম্যাচে সুযোগ দেয় কি না, এখন সেটাই দেখার বিষয়। 

আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে ব্রিটিশ বধ করে পদক নিশ্চিত করলেন হরমনপ্রীতরা

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget