এক্সপ্লোর

IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ফিরছেন ক্য়াপ্টেন রোহিত, নেই অশ্বিন

IND vs WI: হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য দক্ষিণ আফ্রিকা (south africa) সফর থেকে ছিটকে গিয়েছিলেন এই মুম্বইয়ের (mumbai) ওপেনার। কিন্তু চোট সারিয়ে এবার ফিরছেন রোহিত (rohit sharma)।

মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে দলে ফিরছেন রোহিত শর্মা (rohit sharma)। পূর্ণাঙ্গ অধিনায়ক এই প্রথমবার দলকে নিয়ে মাঠে নামবেন হিটম্যান। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য দক্ষিণ আফ্রিকা (south africa) সফর থেকে ছিটকে গিয়েছিলেন এই মুম্বইয়ের (mumbai) ওপেনার। কিন্তু চোট সারিয়ে এবার ফিরছেন রোহিত। রোহিতের নেতৃত্বে মাঠে নামবেন বিরাট কোহলি। এই বিষয়টিও আলাদা একটা উত্তেজনা তৈরি করবে সিরিজে। কারণ বিরাট-রোহিত তরজা ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক ইতিহাসে খুব চর্চিত অধ্যায়। ২ জনেই এই বিষয়ে কোনো নেতিবাচক কিছু না বললেও একটা দূরত্ব যে রয়েছে, তার আঁচ মিলেছে অনেক কিছু থেকেই। তার মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাটের নেতৃত্ব কেড়ে রোহিতকে জাতীয় দলে সীমিত ওভারের ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়া হয়। এরপর প্রথমবার একসঙ্গে মাঠে নামতে চলেছেন ২ জন আসন্ন সিরিজে। 

এদিকে রোহিত শর্মা ফিরলেও আসন্ন সিরিজে পাওয়া যাবে না রবিচন্দ্রন অশ্বিনকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু ফের চোটের জন্য তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে কয়েক সপ্তাহ। সেক্ষেত্রে ফেব্রুয়ারি-মার্চে হতে চলা শ্রীলঙ্কা সিরিজে হয়ত জাতীয় দলে ফের ফিরবেন এই অভিজ্ঞ অফস্পিনার। এদিকে, রবীন্দ্র জাদেজাকে সম্প্রতি এনসিএতে বোলিং ও ব্যাটিং করতে দেখা গিয়েছে। কিন্তু তাঁর ফিটনেস রিপোর্টের ওপর নির্ভর করেই নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে হার্দিক পাণ্ড্য এখনও পুরোপুরি ফিট নয় বলে জানা গিয়েছে। প্রোটিয়া সফরে থাকলেও, ঘরের মাঠে সিরিজে স্কোয়াডে সুযোগ নাও মিলতে পারে ভুবনেশ্বর কুমারের। 

গতকাল ২৫ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য দল নির্বাচনের কথা ছিল। কিন্তু রাহুল দ্রাবিড় ও কিছু নির্বাচকদের অনুপস্থিতিতে তা করা সম্ভব হয়নি। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের পৌঁছোনোর জন্য ২৪ ঘণ্টা ভ্রমণ করতে হয়েছে অনেককে। তাই জেটল্যাগ একটা ইস্যু। সেই জন্যই নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget