এক্সপ্লোর

Rohit Sharma Health Update: চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন, ম্যাচের পর নিজের ফিটনেস নিয়ে কী বললেন রোহিত?

Ind vs WI: স্যুইপ শট খেলতে গিয়ে সম্ভবত কোমর পা পেটের কোনও পেশিতে টান লেগেছে ভারতীয় দলের (Team India) অধিনায়কের। যে কারণে ম্যাচে আর ব্যাট করতে নামতে পারেননি।

সেন্ট কিটস: ভারতীয় ইনিংসের তখন সবে দ্বিতীয় ওভার। আলজারি জোসেফের ওভারের চতুর্থ বল কোনওরকমে পয়েন্টে ঠেললেন। তারপরই যন্ত্রণায় কুঁকড়ে উঠলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এমনকী, মাঠও ছাড়তে হল তাঁকে। ভারতীয় শিবিরের উদ্বেগ বাড়িয়ে স্কোরবোর্ডের পাশে লেখা রইল, রোহতি শর্মা রিটায়ার্ড হার্ট।

পরে জানা যায়, স্যুইপ শট খেলতে গিয়ে সম্ভবত কোমর পা পেটের কোনও পেশিতে টান লেগেছে ভারতীয় দলের (Team India) অধিনায়কের। যে কারণে ম্যাচে আর ব্যাট করতে নামতে পারেননি। ভারতীয় শিবিরে দুশ্চিন্তার মেঘ তৈরি হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে রোহিত খেলতে পারবেন কি না, তা নিয়ে চলছে জল্পনা।

রোহিতের আশ্বাস

রোহিত নিজে অবশ্য সকলকে আশ্বস্ত করছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় দলের অধিনায়ক বলেন, 'আমার শরীর ঠিক আছে। পরের ম্যাচের আগে হাতে কয়েকদিন সময় আছে। আশা করছি আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব।' যা শোনার পর আশাবাদী ভক্তরাও।

সূর্যের দাপট

আর ওপেনার সূর্যকুমার কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন, মঙ্গলবার রাতে তা হাড়ে হাড়ে টের পেলেন ক্যারিবিয়ান বোলাররা। ভারতের সামনে ১৬৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যে রান তাড়া করতে নেমে বাইশ গজে সূর্যোদয়। মাত্র ৪৪ বলে ৭৬ রান করে ক্যারিবিয়ান পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ সূর্যকুমার। মুম্বইয়ের ক্রিকেটারের ইনিংস সাজানো ৮টি চার ও ৪টি ছক্কায়। সূর্যের দাপট এমনই ছিল যে, এক ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। শেষ দিকে চালিয়ে খেলে ঋষভ পন্থও ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ব্যাট করে তুলেছিল ১৬৪/৫। ১৯ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ১৬৫ রান তুলে নেয় ভারত। ম্যাচ জেতে ৭ উইকেটে। ম্যাচের সেরা হয়েছেন সূর্যকুমারই। এই জয়ের ফলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ এ এগিয়ে গেল ভারত।

টস জিতে বোলিং ভারতের

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রবীন্দ্র জাডেজাকে বসিয়ে দীপক হুডাকে খেলানো হয়েছিল এই ম্যাচে। কেইল মায়ার্স অর্ধশতরানের ইনিংস খেলেন। ৫০ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান। ২০ রান করে ব্রেন্ডন কিং প্যাভিলিয়নে ফেরেন। ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান বোর্ডে তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ভুবনেশ্বর কুমার। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। ১টি করে উইকেট নেন অর্শদীপ সিংহ ও হার্দিক পাণ্ড্য। তবে ৩ ওভারে কোনও উইকেট না পেলেও ৪৭ রান খরচ করেন আবেশ খান।

রান তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। তবে ঝোড়ো অর্ধশতরান হাঁকান সূর্যকুমার যাদব। সহজেই ম্যাচ জেতে ভারত।

আরও পড়ুন: বার্মিংহামে ইতিহাস সৃষ্টিকারী লন বল দলকে শুভেচ্ছায় ভাসালেন মোদি, অনুরাগ ঠাকুররা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget