এক্সপ্লোর

Hardik Pandya: হার্দিকের এই কীর্তি দীপ্তি ছাড়া আর কোনও ভারতীয়র নেই

Ind vs WI: সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (Ind vs WI) মাঠে নেমে দুর্দান্ত নজির গড়লেন হার্দিক।

সেন্ট কিটস: আইপিএল থেকেই তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে দুরন্ত ছন্দে। তাঁর নেতৃত্বে গুজরাত টাইটান্স (Gujarat Titans) প্রথমবার আইপিএল খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়েছে। জাতীয় দলের জার্সিতেও ফুল ফোটাচ্ছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। এবার তিনি গড়ে ফেললেন দারুণ এক কীর্তি।

সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (Ind vs WI) মাঠে নেমে দুর্দান্ত নজির গড়লেন হার্দিক। টি-টোয়েন্টি ক্রিকেটে বল হাতে ৫০টি উইকেট নেওয়ার পাশাপাশি ৫০০ রানও করে ফেললেন হার্দিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যে নজির আর কোনও ভারতীয় পুরুষ ক্রিকেটারের নেই।

ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৭.২ ওভারে ব্র্যান্ডন কিংকে বোল্ড করেন হার্দিক। ক্যারিবিয়ান ওপেনারের স্টাম্প ছিটকে দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০টি উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ভারতের তারকা অলরাউন্ডার।হার্দিক প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০-র বেশি রান করেছেন ও ৫০টি উইকেট নিয়েছেন। তবে মহিলা ক্রিকেটারদের মধ্যে ভারতের দীপ্তি শর্মার এই রেকর্ড রয়েছে।

হার্দিক ছাড়া ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০টি বা তারও বেশি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল (৭৯), ভুবনেশ্বর কুমার (৭৩), যশপ্রীত বুমরা (৬৯), আর অশ্বিন (৬৪) ও রবীন্দ্র জাডেজা (৫০)। তবে এই পাঁচজনের কেউই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ রান করেননি। জাডেজার সংগ্রহে রয়েছে ৪২২ রান।

 

হার্দিক এই ম্যাচে যদিও বড় রান পাননি। মাত্র ৪ রান করেন। ৪ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। কেরিয়ারের ৬৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের পরে তাঁর মোট রান ৮০৬। পাশাপাশি নিয়েছেন ৫০ উইকেট।

আরও পড়ুন: হকিতে বিপক্ষ কানাডা, নজর থাকবে ভারোত্তোলনেও, কমনওয়েলথ গেমসে আজ ভারতীয়রা কে কখন নামছেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget