এক্সপ্লোর

IND vs WI T20: কাল ইডেনে ফিরছে দর্শক, বাড়ানো হল রাতের মেট্রো

IND vs WI T20: কাল রাত সাড়ে ১০টায় ছাড়বে ২টি অতিরিক্ত রেক। এসপ্ল্যানেড থেকে একটি যাবে দক্ষিণেশ্বরের (dakkhineswar) দিকে। অপর রেকটি যাবে কবি সুভাষের দিকে।

কলকাতা: রবিবার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ শেষ টি-২০। ম্যাচের কারণে রবিবার রাতে বাড়ছে মেট্রোর সংখ্যা। কাল রাত সাড়ে ১০টায় ছাড়বে ২টি অতিরিক্ত রেক
এসপ্ল্যানেড থেকে একটি যাবে দক্ষিণেশ্বরের (dakkhineswar) দিকে। অপর রেকটি যাবে কবি সুভাষের দিকে। কাল ইডেনে (eden gardens) শুধুমাত্র সিএবি-র সদস্যদের মাঠে ঢোকায় ছাড়পত্র।

IND vs WI T20: কাল ইডেনে ফিরছে দর্শক, বাড়ানো হল রাতের মেট্রো

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ইডেনে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বুধবার দুপুরে এমনটাই জানিয়ে দিয়েছে সিএবি। তবে সাধারণ দর্শক প্রবেশের অনুমোদন নিয়ে এখনও পরিষ্কার ভাবে কিছু জানা যায়নি। রয়েছে প্রশ্ন। 

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন, 'বিসিসিআইকে আমরা ইডেনে দর্শক প্রবেশের ব্যাপারে অনুরোধ করেছিলাম। ইডেনে বহুদিন পর খেলা হচ্ছে। কোভিডের জন্য আইপিএল হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচও হয়নি। কোনও আন্তর্জাতিক ম্যাচ হয়নি। আমরা গত নভেম্বরে যে ম্যাচ আয়োজন করেছিলাম ইডেনে, সেই ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও ৭০ শতাংশ দর্শক ছিল মাঠে। রাজ্যে কোভিড পরিস্থিতি গত নভেম্বরের তুলনায় অনেক ভাল। সেজন্যই আমরা বিসিসিআই-কে অনুরোধ করেছিলাম, যাতে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়। ওরা বিষয়টা ভেবে দেখে দর্শক প্রবেশের অনুমোদন দিয়েছে।'

অভিষেক যোগ করেছেন, 'যদিও প্রথম দু'টি ম্যাচে সেটা হচ্ছে না। কিন্তু তৃতীয় ম্যাচে কিছু লোক হবে । এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না ঠিক কত লোক হবে । সবে অনুমোদন এসেছে। আমাদের হিসেব করে দেখতে হবে । মনে হচ্ছে ২৪-২৫ হাজার টিকিট হবে । লাইফ মেম্বার, অ্যাসোসিয়েট মেম্বার, অ্যানুয়াল মেম্বার ও অনারারি মেম্বাররা রয়েছেন । সংবিধান মেনে তাঁদের আগে টিকিট দিতে হবে । এরপর হিসাব কষে দেখতে হবে সাধারণের জন্য কীরকম টিকিটের ব্যবস্থা করা যায় ।' অভিষেক জানিয়েছেন, প্রত্যেক স্ট্যান্ডের আপার টিয়ারে দর্শক প্রবেশের অনুমতি চাওয়া হয়েছিল। তাতে যথেষ্ট দূরত্ববিধিও মানা যাবে। আপাতত প্রত্যেক স্ট্যান্ডের আপার টিয়ারের টিকিট ছাপানোর ব্যবস্থাই করা হবে বলে সিএবি-র তরফে প্রাথমিকভাবে ঠিক হয়েছে।

সেরা শিরোনাম

NZ vs IND Live: রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
PAK vs SL: ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
Mohammed Siraj: সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
NZ vs IND: লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা
লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget