এক্সপ্লোর

Ind vs Zim Exclusive: চমক দিতে পারে জিম্বাবোয়ে? ভারতীয় দলকে সতর্ক করছেন প্রাক্তন তারকা

Maninder Singh Exclusive: হাউটনের প্রশিক্ষণে জিম্বাবোয়ে দল হিসাবে অনেক সাহসী ক্রিকেট খেলছে। বাংলাদেশকে ওয়ান ডে ও টি-টোয়েন্টি, দুই ফর্ম্যাটেই হারিয়ে সিরিজ জিতেছে জিম্বাবোয়ে।

কলকাতা: একটা বদল যেন রাতারাতি গোটা দলের শরীরী ভাষাটাই বদলে দিয়েছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে টুর্নামেন্টের যোগ্যতা অর্জনের লক্ষ্যে মাস দুয়েক আগে কোচ করে আনা হয়েছিল ডেভ হাউটনকে (Dave Houghton)। আর যিনি কোচের দায়িত্বে ছিলেন, সেই লালচাঁদ রাজপুতকে টিম ডিরেক্টর করে দেওয়া হয়। ফলও মেলে। হাউটনের প্রশিক্ষণে জিম্বাবোয়ে দল হিসাবে অনেক সাহসী ক্রিকেট খেলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছেন রেগিস চাকাভা, সিকন্দর রাজা-রা। বাংলাদেশকে ওয়ান ডে ও টি-টোয়েন্টি, দুই ফর্ম্যাটেই হারিয়ে সিরিজ জিতেছে জিম্বাবোয়ে।

যে কারণে ভারতকে (Team India) সতর্ক করে দিচ্ছেন প্রাক্তন বাঁহাতি স্পিনার মনিন্দর সিংহ (Maninder Singh)। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। যে সিরিজে ভারতকেই ফেভারিট বলে মনে করছেন মনিন্দর। সেই সঙ্গে সতর্কও করে দিচ্ছেন। কারণ, প্রাক্তন স্পিনারের মতে, চমক দিতে পারে জিম্বাবোয়ে।

দীর্ঘদিন পর জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলছে ভারত। সম্প্রতি বাংলাদেশকে দুই সিরিজে হারিয়েছে জিম্বাবোয়ে। আসন্ন ওয়ান ডে সিরিজে ভারতই কি এগিয়ে? নাকি চমক দেবে জিম্বাবোয়ে? এবিপি লাইভের প্রশ্নে মনিন্দর বলছেন, 'বাংলাদেশকে হারিয়েছে বলে জিম্বাবোয়ের ক্রিকেটারেরা আত্মবিশ্বাসী থাকবে। ভারতীয় দল খাতায় কলমে শক্তিশালী। কিন্তু সহজ হবে না লড়াই।'

মনিন্দর মনে করিয়ে দিচ্ছেন, হাউটনের দায়িত্বপ্রাপ্তি 'এক্স ফ্যাক্টর' হয়ে দাঁড়াতে পারে। সেই হাউটন, যাঁর প্রশিক্ষণে ১৯৯৯ বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছিল জিম্বাবোয়ে। মনিন্দর বলছেন, 'কোচ পরিবর্তন দারুণ কাজে দিয়েছে ওদের। সিকন্দর রাজাকে দেখুন। আগে বেশি বোলিং করত না। এখন করছে। বাংলাদেশের বিরুদ্ধে অলরাউন্ড পারফরম্যান্স করেছে। ভারতীয় দল যেন ভেবে না বসে যে, সহজ খেলা হবে। ভারতীয় দলে এক ঝাঁক তরুণ ক্রিকেটার রয়েছে। অনেকে চোট কাটিয়ে ফিরছে। কঠিন টক্কর হবে সিরিজে।'

জিম্বাবোয়ে সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দলে এক ঝাঁক ওপেনার রয়েছেন। কে এল রাহুল ও শিখর ধবন তো আছেনই। পাশাপাশি শুভমন গিল, ঈশাণ কিষাণ, রাহুল ত্রিপাঠি থেকে শুরু করে রুতুরাজ গায়কোয়াড়, সকলেই ওপেন করতে পারেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে কারা ওপেন করবেন বলে মনে হচ্ছে? মনিন্দর নিশ্চিত যে, রাহুল-ধবন জুটিকেই শুরুতে দেখা যাবে। বলছেন, 'কে এল ওপেন করবে। ধবন তো ওপেনারই। রুতুরাজ তিন নম্বরে খেলেও ভাল করে। ভারতের পক্ষে খুব ভাল ব্যাপার যে, ওপেনিংয়ে অনেক বিকল্প রয়েছে। রাহুল ত্রিপাঠি বা ঈশান কিষাণও ভাল করবে। তবে মিডল অর্ডারেও বাকিরা ভাল খেলবে। ওপেনিংয়ে রাহুল-ধবন জুটিই থাকবে।'

* ভারত বনাম জিম্বাবোয়ে সিরিজ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন থ্রি ও সোনি টেন ফোরে, ১৮ অগাস্ট প্রথম ম্যাচ বেলা ১২.৪৫ থেকে।

আরও পড়ুন: পদকজয় বদলে দিয়েছে জীবন! সেনাবাহিনীতে পদোন্নতির পথে অচিন্ত্য

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget