এক্সপ্লোর

Ind vs Zim: জিম্বাবোয়ের মাটিতে উড়ল তেরঙ্গা, জাতীয় সঙ্গীত গাইলেন রাহুল-ধবন-লক্ষ্মণরা

BCCI: সোমবার, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা গোটা দেশ। স্বাধীনতা দিবস উদযাপিত হল দেশজুড়ে। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলও বিশেষ এই দিনটি পালন করলেন নিজেদের মতো করেই।

হারারে: জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তিনটি ম্যাচই হবে হারারেতে। সেখানেই শিবির হয়েছে টিম ইন্ডিয়ার।

সোমবার, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা গোটা দেশ। স্বাধীনতা দিবস উদযাপিত হল দেশজুড়ে। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলও বিশেষ এই দিনটি পালন করলেন নিজেদের মতো করেই। হারারেতে জাতীয় পতাকা উত্তোলিত হল। জাতীয় সঙ্গীত গাইলেন কে এল রাহুল, শিখর ধবন, ভি ভি এস লক্ষ্মণরা।

পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সোমবার বিকেলে ছবি পোস্ট করা মাত্র তা ভাইরাল হয়ে যায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবেন ভারতীয় ক্রিকেটারেরা। যার মধ্যে প্রথম ম্যাচ ১৬ অগাস্ট, হারারেতে। তার আগে জোর কদমে চলছে ভারতীয় দলের প্রস্তুতি।

সোমবার, ১৫ অগাস্ট। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ। দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল বিশেষ এই দিনটি। সিএবি-তেও মহা আড়ম্বরে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। গোটা ইডেন গার্ডেন্স সেজে উঠেছে তেরঙার রংয়ে। সকালে ক্লাব হাউস চত্বরে পতাকা উত্তোলন করেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সিএবি-র সমস্ত শীর্ষ কর্তাও ছিলেন।

তার আগে সোমবার সকালে বেহালার বীরেন রায় রোডে নিজের অফিসের বাইরেও পতাকা উত্তোলন করেন সৌরভ। জাতীয় ডাক বিভাগ থেকে সৌরভের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা। সৌরভ জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ বছর প্রত্যেক ভারতীয়র কাছে বিরাট এক মুহূর্ত। সামনেই এশিয়া কাপ। সৌরভ বলেন, 'এখনও ২ সপ্তাহ সময় রয়েছে। ভারত ভাল দল। এশিয়া কাপে ভালই করবে।'

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে খোশমেজাজে সৌরভ, উত্তোলন করলেন জাতীয় পতাকা

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget