এক্সপ্লোর

CWC 22, IND vs BAN: য়াস্তিকার অর্ধশতরান ও স্নেহ রানার অলরাউন্ড পারফরম্যান্স, বিশ্বকাপে বাংলাদেশ বধ মিতালিদের

CWC 22, IND vs BAN: মিতালি রাজের নেতৃত্বে মহিলা ক্রিকেট বিশ্বকাপে টাইগার বধ ভারতীয় দলের। ১১০ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

মাউন্ট মাউনগানুই: য়াস্তিকা ভাটিয়ার দুরন্ত অর্ধশতরান ও স্নেহ রানার অলরাউন্ড পারফরম্যান্সের ওপর নির্ভর করে বাংলাদেশের (bangladesh) বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মিতালি রাজের (mithali raj) নেতৃত্বে মহিলা ক্রিকেট বিশ্বকাপে টাইগার বধ ভারতীয় দলের। ১১০ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের ক্যাপ্টেন মিতালি রাজ। ওপেনিংয়ে স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা মিলে ভালই শুরু করেছিলেন। স্মৃতি ৫১ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে ৩০ রান করেন। অন্যদিকে শেফালি নিজের স্বভাবচরিত মেজাজে চালিয়েই খেলছিলেন। তিনি ৪২ বলে ৪২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। ২ জনেই তাঁদের অর্ধশতরানের সুযোগ মিস করলেও য়াস্তিকা ভাটিয়া ৮০ বলে ৫০ রানের ইনিংস খেলেন। ২ টো বাউন্ডারি হাঁকান তিনি নিজের ইনিংসে। অধিনায়ক মিতালি রাজ যদিও খাতাই খুলতে পারেননি। তিনি শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন। লোয়ার অর্ডারে হরমনপ্রীত কৌর ১৪, রিচা ঘোষ ২৬ ও পূজা ভাস্ত্রাকার ৩০ রান করেন। শেষ দিকে ২৩ বলে ২৭ রান করেন স্নেহ রানা। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। 

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ওপেনিংয়ে মুর্শিদা খাতুন ১৯ রান করেন। মিডল অর্ডারে কেউই রান পাননি। লোয়ার অর্ডারে কেউই রান পাননি। শেষ পর্যন্ত ৪০ ওভারে ১১৯ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতীয় দলের বোলারদের মধ্যে স্নেহ রানা ৪ উইকেট নেন। ২ উইকেট নেন ঝুলন গোস্বামী। ১টি করে উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড ও পুণম যাদব। বড় ব্যবধানে জয় পেয়ে সেমির পথে এগিয়ে গেলেন মিতালিরা।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget