এক্সপ্লোর

INDW vs ENGW: দুরন্ত স্মৃতি, হরমনপ্রীত, প্রথম ওয়ান ডে ম্যাচে ৭ উইকেটে জয় ভারতের

INDW vs ENGW ODI: ইংল্যান্ডের হয়ে ওপেনে নামা এমা লাম্ব ও টেমি ব্যুমেন্ট কেউই বড় রান করতে পারেননি। ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন এমা। ৭ রান করে আউট হন ব্যুমেন্ট। 

কাউন্টি গ্রাউন্ড: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ব্যাট হাতে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীত কৌর। টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ান ডে সিরিজে দুর্দান্তভাবে শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। 

স্মৃতির ৯১, হরমনপ্রীতের অপরাজিত ৭৪

২২৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শেফালি ভার্মার অফফর্ম অব্যাহত থাকল এই ম্যাচেও। কিন্তু স্মৃতি মন্ধানা এদিনও জ্বলে উঠলেন। যেভাবে এগোচ্ছিলেন তাতে শতরান একপ্রকার নিশ্চিত ছিল। কিন্তু ব্যক্তিগত ৯১ রানের মাথায় আউট হয়ে ফিরে যান বাঁহাতি এই তারকা ব্য়াটার। নিজের ইনংসে ১০টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান স্মৃতি। ইয়াস্তিকা ভাটিয়াও অর্ধশতরান করেন। তিনি তাঁর ৬৮ রানের ইনিংসেও ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। তবে এই দুজন ফিরে গেলেও ভারতের জয়ে কোনও অসুবিধে হয়নি। কারণ দায়িত্ব নিয়ে সেই কাজটি পূর্ণ করেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। ৯৪ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হরমনপ্রীত।

আঁটোসাঁটো বোলিং ঝুলনদের

ইংল্যান্ডের হয়ে ওপেনে নামা এমা লাম্ব ও টেমি ব্যুমেন্ট কেউই বড় রান করতে পারেননি। ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন এমা। ৭ রান করে আউট হন ব্যুমেন্ট।  ২৯ রানের ইনিংস খেলেন সোফিয়া ডাঙ্কলে। এলিস ক্যাপসি ১৯ রানের ইনিংস খেলেন। ইংল্য়ান্ডের হয়ে ভাল ইনিংস খেলেন ড্যানিয়েলে ওয়াট। তিনি ৪৩ রান করে দীপ্তি শর্মার বলে আউট হয়ে ফিরে যান। এলিস ডেভিডসন অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৭ রান বোর্ডে তুলে নেয় ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল। ভারতীদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট পান দীপ্তি শর্মা। ঝুলন ছাড়া ১টি করে উইকেট পান হরলীন, রাজেশ্বরী, মেঘনা ও স্নেহ। 

নিজের শেষ সিরিজ খেলতে নামছেন ঝুলন। আগেই জানানো হয়েছিল এই সিরিজের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন কিংবদন্তি বোলার। তাই নিজের শেষ সিরিজে বল হাতে নিজের ছাপ ছাড়তে মরিয়াই হবেন ঝুলন। এ বছরে নিউজিল্য়ান্ডে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপে শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ঝুলন। তবে চোটের জেরে দলের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। তাই ইংল্যান্ড সিরিজে ভালভাবেই ঝুলনকে বিদায় জানাতে আগ্রহী ভারতীয় বোর্ড।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget