এক্সপ্লোর

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

পুণে: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। প্রথম ম্যাচে হারের পর সিরিজে সমতা ফেরাতে গেলে এই ম্যাচে জিততেই হত ভারতকে। সেই ম্যাচে সহজ জয় পেল টিম ইন্ডিয়া। এই জয়ে বড় অবদান থাকল বোলার ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহল, জসপ্রীত বুমরাহ ও ব্যাটসম্যান শিখর ধবন ও দীনেশ কার্তিক। আজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৩০ রান করে নিউজিল্যান্ড। তিন উইকেট নেন ভুবনেশ্বর কুমার। জোড়া উইকেট নেন যুজবেন্দ্র চাহল ও জসপ্রীত বুমরাহ। একটি করে উইকেট নেন হার্দিক পাণ্ড্য ও অক্ষর পটেল। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন হেনরি নিকোলস। ৪ উইকেট হারিয়ে সহজেই সেই রান টপকে গেল ভারত। ধবন করলেন ৬৮ রান। কার্তিক ৬৪ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক বিরাট ২৯, পাণ্ড্য ৩০ ও মহেন্দ্র সিংহ ধোনি অপরাজিত ১৮ রান করেন। আজ ভারতীয় দলে একটি বদল হয়। কুলদীপ যাদবের জায়গায় দলে আসেন অক্ষর পটেল। নিউজিল্যান্ড দল অপরিবর্তিত থাকে। কিউই শিবিরে শুরুতেই আঘাত হানেন ভুবনেশ্বর। তাঁর বলে কট বিহাইন্ড হন মার্টিন গাপটিল। তিনি ২.৪ ওভারে দলের ২০ রানের মাথায় ১১ রান করে আউট হন। এরপর ৫.৪ ওভারে ২৫ রানের মাথায় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে (৩) এলবিডব্লু করে দেন বুমরাহ। পরের ওভারের শেষ বলে কলিন মুনরোকে (১০) বোল্ড করে দেন ভুবনেশ্বর। পাণ্ড্যর বলে রস টেলরের (২১) ক্যাচ নেন ধোনি। টম লাথামকে (৩৮) বোল্ড করে দেন অক্ষর। হেনরি নিকোলসকে (৪২) বোল্ড করে দেন ভুবনেশ্বর। চাহলের বলে বুমরাহর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কলিন ডে গ্র্যান্ডহোম (৪১)। পরের বলেই অ্যাডাম মিলনেকে (০) বোল্ড করে দেন চাহল। বুমরাহর বলে ভারতের অধিনায়ক বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন মিচেল স্যান্টনার (২৯)। রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মার (৭) উইকেট হারায় ভারত। এরপর দলের হাল ধরেন ধবন ও বিরাট। কার্তিক, পাণ্ড্য ও ধোনি খেলা শেষ করে দেন। ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি (অধিনায়ক), দীনেশ কার্তিক, কেদার যাদব, এম এস ধোনি, হার্দিক পান্ড্য, অক্ষর পটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহল। নিউজিল্যান্ড-মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম, হেনরি নিকোলস, কলিন ডে গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget