এক্সপ্লোর

ইনিংস ও ২০২ রানে তৃতীয় টেস্ট জিতল ভারত, সিরিজ ৩-০

পরপর দু’টি টেস্ট ম্যাচ ইনিংসে জিতল ভারত।

রাঁচি: তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ২০২ রানে হারিয়ে সিরিজ ৩-০ জিতে নিল ভারতীয় দল। আজ চতুর্থ দিন সকালে দক্ষিণ আফ্রিকার বাকি দু’টি উইকেট তুলে নিতে ভারতের লাগল মাত্র দুই ওভার। মহম্মদ শামি প্রথম ওভারে কোনও উইকেট নিতে পারেননি। তবে পরের ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে চোট পাওয়া ডিন এলগারের পরিবর্ত হিসেবে ব্যাট করতে নামা টিউনিস ডে ব্রুইন (৩০) ও লুঙ্গি এনগিডিকে আউট করে দেন শাহবাজ নাদিম। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৩৩ রানে। ফলে সহজ জয় পায় ভারত। এই নিয়ে পরপর দু’টি টেস্ট ম্যাচ ইনিংসে জিতল ভারত। ১৯৩৫-৩৬ মরসুমে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর এই প্রথম টানা দুই বা তার বেশি টেস্ট ম্যাচ ইনিংসে হারল দক্ষিণ আফ্রিকা। গতকাল তৃতীয় দিনই নিশ্চিত হয়ে গিয়েছিল, রাঁচি টেস্টেও জয় পাচ্ছে ভারতীয় দল। গতকাল দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৮ উইকেটে ১৩২। আজ শুধু বাকি দু’টি উইকেট পড়ার অপেক্ষা ছিল। তার জন্য অবশ্য বেশি সময় লাগেনি। ভারতের হয়ে বোলিং আক্রমণ শুরু করেন শামি। তাঁর দ্বিতীয় বলে লেগ-বাই হিসেবে একটি রান হয়। আজ আর কোনও রান করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। নাদিমের ওভারের পঞ্চম বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ডে ব্রুইন। পরের বলটি মিড অনের উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠানোর চেষ্টা করেন এনগিডি। কিন্তু বলটি নন-স্ট্রাইকার অ্যানরিখ নর্তের কাঁধে লেগে নাদিমের হাতে চলে যায়।

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর
Naushad Siddique |
Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget