এক্সপ্লোর

INDIA vs SPAIN, Hockey Match Score: টোকিও অলিম্পিক্সে হকিতে স্পেনের বিরুদ্ধে ৩-০ গোলে জয় ভারতের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জার হারের পর ঘুরে দাঁড়াল ভারত। টোকিও অলিম্পিক্সে হকিতে স্পেনের বিরুদ্ধে ৩-০ গোলে জয় ভারতীয় হকি দলের।

টোকিও: টোকিও অলিম্পিক্সে হকিতে পুল এ গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে জয় ভারতের। স্পেনের বিরুদ্ধে ৩-০ গোলে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। জোড়া গোল করলেন রুপিন্দর পাল সিং। একটি গোল করেন সিমরনজিৎ সিং। 

স্পেন বরাবর শক্ত প্রতিপক্ষ। কিন্তু এদিন ম্য়াচে ডিফেন্স লাইন একেবারে আঁটোসাটো রেখেছিল ভারতীয় দল। তার জন্যই কোনও গোলও হজম করতে হয়নি তাঁদের। এদিন ম্যাচের প্রথম গোলটি করেন সিমরনজিৎ সিং ১৪ মিনিটের মাথায়। এরপরই ১৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রুপিন্দর পাল সিং। শেষ কোয়ার্টারে ৫১ মিনিটের মাথায় ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন রুপিন্দর। গোটা ম্যাচ জুড়েই স্পেন একাধিকবার আক্রমণ করলেও কোনওভাবেই গোলের মুখ খুলতে পারেননি স্পেনের প্লেয়াররা। এরই মধ্যে আবার একবার হলুদ কার্ড দেখে বসেন স্পেনের অধিনায়কও। তাঁকে ৫ মিনিট খেলার থেকে বিরতও থাকতে হয়। কিন্তু তিনি কোর্টে ফিরে এসেও ম্যাচের গতিপথ আর বদলাতে পারেননি। এই জয়ের ফলে আত্মবিশ্বাস ফিরে পাবেন ভারতীয় হকি প্লেয়াররা। যা তাঁদের আগামী ম্যাচে নামার আগে সাহায্য করবে। আগামী বৃহস্পতিবার আর্জেন্তিনার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। 

এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৭-১ গোলে লজ্জার হার হারতে হয়েছিল ভারতকে। যদিও প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছিল ভারত। প্রথম ম্যাচের পর এমন একটা ফল এসেছিল অজিদের বিরুদ্ধে যাতে হতাশ হয়েছিলেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। ৭-১ ব্যবধানে অজিরা একপেশে লড়াইয়ে হারিয়ে দিয়েছিল ভারতীয় হকি দলকে।  গোটা ম্যাচেই একাধিপত্য বজায় রেখেছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছিল ভারতীয় হকি দল। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে লড়াই বেশ কঠিন হবে, তা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল। কিন্তু এভাবে আত্মসমর্পণ করবে মনপ্রীত বাহিনী, তা বোধহয় কেউই ভাবতে পারেনি। এই মুহূর্তে হকিতে বিশ্বের ১ নম্বর অস্ট্রেলিয়া। আর গোটা ম্যাচেই তাঁরা সেরার মতোই খেলল। 

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget