এক্সপ্লোর

IND vs BAN U19WC: সাউমির ৪ উইকেট, বাংলাদেশকে ৮৪ রানে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অভিযান শুরু ভারতের

U19 World Cup 2024: প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৭ উইকেট হারিয়ে ২৫১ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ১৬৭ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল।

ব্লুমফনটেন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 Cricket World Cup 2024) নিজেদের প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে খেলতে নেমেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। সেই ম্য়াচেই ৮৪ রানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। ব্যাট হাতে আদর্শ, উদয়ের অর্ধশতরানের পর বল হাতে একাই ৪ উইকেট তুলে নিলেন সাউমি পাণ্ডে। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৭ উইকেট হারিয়ে ২৫১ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ১৬৭ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল।

২৫১ রান তাড়া করতে নেমেছিল বাংলাদেশ শিবির। তবে টাইগারদের ২ ওপেনারই ব্যক্তিগত ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। আরিফুল ইসলাম ৭১ বলে ৪১ রানের ইনিংস খেলে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। তবে মিডল অর্ডারে ভাল ইনিংস খেলেন মহম্মদ শিহাব জেমস। তিনি ৭৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন সাতটি বাউন্ডারির সাহায্যে। তবে যোগ্য সঙ্গ পাননি তিনি কারও। ভারতের সবচেয়ে সফল বোলার সাউমি ৯.৫ ওভার বল করে মাত্র ২৪ রান খরচ করেন। ২ উইকেট নেন মুশির খান। ১টি করে উইকেট নেন রাজ লিম্বানি, অর্শিন কূলকর্নী ও প্রিয়াংশু মোলিয়া। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন আদর্শ সিংহ ও আর্শিন কূলকর্নী। আদর্শ দুর্দান্ত ব্যাটিং করেন এদিন। তবে আর্শিন ৭ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর মুশির খানও ৩ রানের বেশি করতে পারেননি। তবে উদয় সহরানকে নিয়ে দলের স্কোরবোর্ড সচল রাখেন আদর্শ। ২ জনে মিলে ১১৬ রানের পার্টনারশিপ যোগ করেন চতুর্থ উইকেটে। শেষ পর্যন্ত ৭৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন আদর্শ। ৬টি বাউন্ডারি হাঁকান তিনি। অন্য়দিকে উদয়ও প্রথম ম্য়াচেই অর্ধশতরান পূরণ করেন। তিনিও যদিও শতরান পাননি। ৪টি বাউনড্ারির সাহায্যে ৬৪ রান করেন তিনি। লোয়ার অর্ডারে প্রিয়াংশু মোলিয়া, আরাবলী অভনীশ ও সচিন ধাস মিলে দলের স্কোর আড়াইশোর গণ্ডি পার করিয়ে দেন। বাংলাদেশের মারুফ মৃধা ৮ ওভারে ৪৩ রান খরচ করে পাঁচ উইকেট নেন। এছাড়া রিজওয়ান চৌধুরী ও অধিনায়ক মাফিজুর রহমন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget