এক্সপ্লোর

ইডেন টেস্টে প্রথম দিনের শেষে ভারত ৭ উইকেটে ২৩৯

কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ইডেনে প্রথম দিনের শেষে চাপে ভারতীয় দল। দিনের শেষে ভারতের রান ৭ উইকেটে ২৩৯। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে যাওয়ার জন্য এই টেস্টে জয় পাওয়া জরুরি। তাই প্রথম ইনিংসে বড় রান তুলতে হবে ভারতকে। সেটা না হলে বোলারদের উপর চাপ পড়বে। এদিন লাঞ্চের আগেই তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। লাঞ্চ পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৫৭ রান। চেতেশ্বর পূজারা ৩১ এবং আজিঙ্কা রাহানে ২ রানে অপরাজিত ছিলেন। লাঞ্চের পরে এই জুটি ভাল ব্যাটিং করে। দিনের দ্বিতীয় সেশনে ভারতের আর কোনও উইকেট পড়েনি। চা পানের বিরতির সময় ভারতের রান ছিল ৩ উইকেটে ১৩৬। পূজারা ৬৪ ও রাহানে ৪৭ রানে অপরাজিত ছিলেন। তবে দিনের তৃতীয় সেশনে ভারতীয় ব্যাটিং লাইনআপে ধস নামে। ব্যক্তিগত ৮৭ রানে ফিরে যান পূজারা। রাহানে ৭৭ রানে এলবিডব্লু হয়ে যান। রোহিত শর্মা মাত্র ২ রান করে ফিরে যান। রবিচন্দ্রন অশ্বিন (২৬) ভাল ব্যাটিং করছিলেন। কিন্তু তিনিও এলবিডব্লু হয়ে যান। শেষপর্যন্ত ৮৬ ওভারেই মন্দ আলোর জন্য এদিনের মতো খেলা শেষ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। দিনের শেষে ক্রিজে ঋদ্ধিমান সাহা (১৪) ও রবীন্দ্র জাডেজা (০)। এদিন শুরু থেকেই চাপে পড়ে যায় ভারতীয় দল। ইনিংসের দ্বিতীয় ওভারেই ভারতীয় শিবিরে আঘাত হানেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। তিনি ফিরিয়ে দেন শিখর ধবনকে (১)। হেনরির পরের শিকার মুরলী বিজয়। তিনি ৯ রান করে আউট হন। এরপর বোল্ট ফিরিয়ে দেন অধিনায়ক বিরাট কোহলিকে। কোহলিও ৯ রান করেছেন। এদিন ঘরের মাঠে ভারতের ২৫০-তম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি। ভারতীয় দলে দুটি পরিবর্তন ঘটেছে। উমেশ যাদবের বদলে নেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে। লোকেশ রাহুলের জায়গায় দলে এসেছেন শিখর ধবন। উল্লেখ্য, হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। তাঁর জায়গায় স্ট্যান্ডবাই ওপেনার হিসেবে দলে এসেছেন গৌতম গম্ভীর। দুই বছর পর টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন ঘটলেও গম্ভীর চূড়ান্ত একাদশে সুযোগ পেলেন না। অন্যদিকে জ্বর হওয়ায় এই ম্যাচ খেলতে পারছেন না কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামস। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন রস টেলর। এছাড়াও ব্ল্যাক ক্যাপস দলে আরও দুটি পরিবর্তন ঘটানো হয়েছে। হেনরি নিকোলসের জায়গায় দলে এসেছেন ম্যাট হেনরি। জিতেন পটেল এসেছেন ইশ সোধির পরিবর্তে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget