এক্সপ্লোর

কোহলি, শর্মা, পূজারা, কে এল রাহুল, সকলেই দারুণ, কিন্তু ভারতের ব্য়াটিং লাইন আপ বেশি ভাল ছিল সচিনের সময়, মত এই পাক প্রাক্তনের

ইউসুফের অভিমত, তিনি যখন খেলতেন, তখন ভারতের বোলিং শক্তি এখনকার মতো ততটা জোরদার ছিল না বটে, কিন্তু ব্যাটিং ছিল সেরা পর্যায়ের।

করাচি: সচিন তেন্ডুলকরের সময়ের ভারতের ব্য়াটিং লাইন আপ বিরাট কোহলির নেতৃত্বাধীন বর্তমান ব্যাটসম্যানদের চেয়ে বেশি গভীর, শক্তিশালী ছিল বলে মনে করেন মহম্মদ ইউসুফ। তাঁর সময়ের সেরা পাকিস্তানি ব্যাটসম্যানদের অন্যতম ইউসুফ এমনকী সবচেয়ে কমপ্লিট অর্থাত খুঁতহীন ব্যাটসম্যান হিসাবে ব্রায়ান লারা, রিকি পন্টিংদের চেয়েও এগিয়ে রাখছেন তেন্ডুলকরকে। এখনকার চেয়ে তেন্ডুলকরের আমলে বেশি ভাল বোলার ছিল বলেও দাবি ইউসুফের। তিনি বলেছেন, কোহলি, শর্মা, পূজারা, কে এল রাহুল, সকলেই ভাল মানের ব্যাটসম্যান। কিন্তু যদি তুলনা করি, তবে তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, লক্ষ্মণ, গাঙ্গুলিরাই বেশি ভাল ছিল। আজকাল তো সেই উন্নত মানের বোলিং দেখা যায় না। ক্রিকেট অনেক বদলে গিয়েছে, এখন সব কিছুই আলাদা। তেন্ডুলকরের ব্য়াটিং প্রসঙ্গে তিনি এক সাক্ষাত্কারে বলেন, আমি যখন পাকিস্তানের হয়ে খেলেছি, ব্রায়ান লারা, পন্টিং, হেডেনের মতো অনেক বড় বড় ব্যাটসম্যানই ছিল, কিন্তু আমি সবসময়ই সব দিক থেকেই তেন্ডুলকরকেই সবচেয়ে সম্পূর্ণ ব্য়াটসম্যান বলে মনে করি। ইউসুফের অভিমত, তিনি যখন খেলতেন, তখন ভারতের বোলিং শক্তি এখনকার মতো ততটা জোরদার ছিল না বটে, কিন্তু ব্যাটিং ছিল সেরা পর্যায়ের। কোহলি, শর্মা, পূজারা, কে এল রাহুল, সকলেই দারুণ, কিন্তু ভারতের ব্য়াটিং লাইন আপ বেশি ভাল ছিল সচিনের সময়, মত এই পাক প্রাক্তনের ১৯৯৮ থেকে ২০১০ পর্যন্ত ৯০টি টেস্ট, ২৮৮টি একদিনের ম্যাচ খেলা, টেস্টে ৫২.২৯ গড়ে ৭৫৩০ রানের মালিক ইউসুফ বলেন, রোহিত শর্মার ব্যাটিং দেখতে ভাল লাগলেও কোহলি অনেক বেশি পরিশ্রমী, দায়বদ্ধ, সিরিয়াস। কোহলি এত দায়বদ্ধ বলেই না এত সফল, প্রতিটি ক্রিকেট খেলিয়ে দেশে ইতিমধ্যেই ভাল রান পেয়েছে। অধিনায়কত্ব ওকে আরও ভাল ক্রিকেটার করেছে বলে মনে হয়। এছাড়া, বাবর আজম আর বিরাট কোহলির তুলনা টানা সমীচীন নয় বলেও মনে করেন ইউসুফ। বর্তমান ভারতীয় অধিনায়ক হিসাবে কোহলি অনেক বেশি অভিজ্ঞতা, সাফল্য়ের অধিকারী বলে সওয়াল করেন তিনি। বলেন, বাবরের চেয়ে কোহলি অনেক বেশি ক্রিকেট খেলেছে। বাবরের মাত্র তিন-চার বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা হয়েছে। কিন্তু হ্য়াঁ, বাবর যতগুলি ম্যাচ খেলেছে, সেই বিচার করে তুলনা টানলে কোহলি কোথায় দাঁড়িয়ে, প্রশ্ন করলে বলব , বাবর বেশি ভাল করেছে।

সেরা শিরোনাম

IPL 2027: শেষ মুহূর্তে বড় চমক! আইপিএলে নতুন দলের পথে শামি, পরিবর্তে লখনউয়ের নজরে ইংরেজ তারকা
শেষ মুহূর্তে বড় চমক! আইপিএলে নতুন দলের পথে শামি, পরিবর্তে লখনউয়ের নজরে ইংরেজ তারকা
Rajat Patidar: কোহলিদের আইপিএল জয়ী অধিনায়ক টি-২০ ক্রিকেটে গড়লেন বিশ্বরেকর্ড, শিরোনামে রজত পাতিদার
কোহলিদের আইপিএল জয়ী অধিনায়ক টি-২০ ক্রিকেটে গড়লেন বিশ্বরেকর্ড, শিরোনামে রজত পাতিদার
Bengal vs Chandigarh: ম্যাচের সেরা পোড়েল, করণ-মুকেশদের দাপটে চণ্ডীগড়কে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলা
ম্যাচের সেরা পোড়েল, করণ-মুকেশদের দাপটে চণ্ডীগড়কে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলা
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget