এক্সপ্লোর

Ravi Shastri COVID-19 Positive: আরটি-পিসিআর রিপোর্টও পজিটিভ, ১০ দিন আইসোলেশনে রবি শাস্ত্রী

Ravi Shastri COVID-19 positive: করোনা আক্রান্ত রবি শাস্ত্রী।

লন্ডন: ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রীর ল্যাটারাল ফ্লো টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পর এবার তাঁর আরটি-পিসিআর টেস্টের রিপোর্টও পজিটিভ এসেছে। তাঁকে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে, খবর বিসিসিআই সূত্রে।

এর আগে গতকাল বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়, ‘রবি শাস্ত্রীর ল্যাটারাল ফ্লো টেস্ট রিপোর্ট ফের পজিটিভ আসার পর বিসিসিআই মেডিক্যাল টিম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধান কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিওথেরাপিস্ট নীতীন পটেলকে আইসোলেশনে রেখেছে।’

বিসিসিআই-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ভারতীয় দলের সাপোর্ট স্টাফের চারজন সদস্যের আরটি-পিসিআর টেস্ট হয়। মেডিক্যাল টিম অনুমতি না দেওয়া পর্যন্ত তাঁরা দলের সঙ্গে কোথাও যাবেন না, টিম হোটেলেই থাকবেন।’

বিসিসিআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়, ‘ভারতীয় দলের বাকি সদস্যদের দু’টি ল্যাটারাল  ফ্লো টেস্ট হয়েছে। একটি পরীক্ষা হয় শনিবার রাতে এবং অপর পরীক্ষাটি হয় রবিবার সকালে। সবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পরেই তাঁদের ওভাল টেস্টের চতুর্থ দিন মাঠে যাওয়ার অনুমতি দেওয়া হয়।’

ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজ এখন ১-১। বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্ট ড্র হওয়ার পর লর্ডসে দ্বিতীয় টেস্টে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। তবে হেডিংলিতে তৃতীয় টেস্টে ইনিংসে জয় পায় ইংল্যান্ড। ওভালে চতুর্থ টেস্টের আজ পঞ্চম তথা শেষ দিন।

এই টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ৫৭ রান করেন শার্দুল ঠাকুর। অধিনায়ক বিরাট কোহলি করেন ৫০ রান। এছাড়া আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। ইংল্যান্ডের হয়ে ৫৫ রান দিয়ে ৪ উইকেট নেন ক্রিস ওকস। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৯০ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৮১ রান করেন অলি পোপ। ক্রিস ওকস করেন ৫০ রান। জনি বেয়ারস্টো ৩৭, মইন আলি ৩৫ রান করেন। ভারতীয় দলের হয়ে উমেশ যাদব ৭৬ রান দিয়ে ৩ উইকেট নেন। জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাডেজা দু’টি করে উইকেট নেন। 

দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল ৪৬৬ রান করে। সর্বোচ্চ ১২৭ রান করেন ওপেনার রোহিত শর্মা। অপর ওপেনার কে এল রাহুল করেন ৪৬ রান। চেতেশ্বর পূজারা ৬১, অধিনায়ক বিরাট কোহলি ৪৪, উইকেটকিপার ঋষভ পন্থ ৫০, শার্দুল ঠাকুর ৬০ রান করেন। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস তিনটি এবং অলি রবিনসন ও মইন আলি দু’টি করে উইকেট নেন। জেমস অ্যান্ডারসন, ক্রেগ ওভারটন ও জো রুট একটি করে উইকেট নেন।

গতকাল চতুর্থ দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ৭৭। ররি বার্নস ৩১ ও হাসিব হামিদ ৪৩ রানে অপরাজিত।

সেরা শিরোনাম

PSL And IPL: 'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
IND vs NZ Live: ১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলে আউট রাহুল, অর্ধশতরান ক্যাপ্টেন গিলের, লিড নিল ভারত
১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলে আউট রাহুল, অর্ধশতরান ক্যাপ্টেন গিলের, লিড নিল ভারত
IND vs NZ: রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২
রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২
KL Rahul: গাওস্কর, সহবাগরা কেউই পারেননি, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরি হাঁকালেন রাহুল
গাওস্কর, সহবাগরা কেউই পারেননি, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরি হাঁকালেন রাহুল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget