এক্সপ্লোর

Ind women vs Aus Women 2021: অজিদের জয়ের রথ থামিয়ে শেষ ওয়ান ডে ম্যাচে দুরন্ত জয় ঝুলনদের

Ind women vs Aus Women 2021: তৃতীয় ওয়ানডে-তে ২ উইকেটে জয় ভারতীয় মহিলা দলের । তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া ২-১ সিরিজ জিতল।

কুইন্সল্যান্ড, ২৬ সেপ্টেম্বর: সিরিজ আগেই পকেটে পুরে নিয়েছিল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। কিন্তু শেষ ম্যাচে তাঁদের জয়ের ধারাবাহিকতায় ছেদ পড়ল। কুইন্সল্যান্ডে ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তৃতীয় ওয়ানডে-তে উত্তেজক ম্যাচে ২ উইকেটে জয় ভারতীয় মহিলা দলের (Indian Women Cricket Team)। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া ২-১ সিরিজ জিতল। টানা ২৬ ওয়ানডে ম্যাচে জয়ের পর, অবশেষে হারল অস্ট্রেলিয়া মহিলা দল।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে বোর্ডে ২৬৪ রান তুলে নেয় অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। দারুণ বোলিং করেন ভারতীয় পেস অ্যাটাকের নেতৃত্ব দেওয়া ঝুলন গোস্বামী। ৩৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। এদিন কেরিয়ারের নতুন এক মাইলস্টোনও ছুঁয়ে ফেললেন ঝুলন। অস্ট্রেলিয়ার অধিনায়ককে ফিরিয়ে দিয়েই এই মাইলস্টোন স্পর্শ করেন তিনি। 

 ২৬৫ রান তাড়া করতে নেমে শুরুতেই বড় রান বোর্ডে তুলে নেয় ভারতীয় ওপেনিং জুটি। শেফালি ভার্মা ৫৬ রান করেন। ইয়াস্তিকা ভাটিয়া ৬৪ রান করেন। তবে এই ২ জন ফেরার পর আর কেউই মিডল অর্ডারে রান করতে পারেননি। মিডল অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ে। রিচা ঘোষ খাতা খেলার আগেই ফিরে যান। অধিনায়ক মিতালি রাজ ১৬ রান করে ফেরেন। একটা সময় ১৬০ রানে ১ উইকেট ছিল ভারতের। সেখান থেকে ২০৮ রানের মধ্যে ৬ উইকেটে হারায় তারা। যদিও শেষ পর্যন্ত ঝুলন গোস্বামী ৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচ জিতলেও সিরিজ হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ও দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হেরে যেতে হয়েছিল। যদিও ঝুলনের মতোই এই সিরিজেই ব্যাট হাতে মাইলস্টোন ছুঁয়েছেন মিতালি রাজও। প্রথম ওয়ান ডে খেলার পথেই আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান পূরণ করেছিলেন তিনি। 

আগামী ৩০ সেপ্টেম্বর একটিমাত্র টেস্ট ম্যাচ খেলবে মিতালিরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই একমাত্র টেস্ট খেলেই সিরিজ শেষ করবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget