এক্সপ্লোর

AFC 2023-24: এএফসি কাপে কি খেলতে পারবে এটিকে মোহনবাগান?

AFC Cup: প্রথমটি মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাব লিগ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে, দ্বিতীয়টি এএফসি কাপ গ্রুপ পর্বে ও তৃতীয়টি এএফসি কাপের বাছাই পর্বে।

কলকাতা: এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিভিন্ন প্রতিযোগিতার জন্য ভারতীয় ক্লাবগুলির বাছাই পর্বের খেলা শুরু হয়ে যাবে ৪ এপ্রিল থেকে। চলবে ৩ মে পর্যন্ত। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ এই সূচীর ঘোষণা করেছে।

এই মরসুমে ভারতীয় ক্লাবগুলির জন্য তিনটি স্লট বরাদ্দ করেছে এএফসি। প্রথমটি মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাব লিগ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে, দ্বিতীয়টি এএফসি কাপ গ্রুপ পর্বে ও তৃতীয়টি এএফসি কাপের বাছাই পর্বে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে যোগ্যতা অর্জন করার জন্য হিরো আইএসএল ২০২১-২২-এর লিগশিল্ড জয়ী জামশেদপুর এফসি ও চলতি মরশুমের লিগশিল্ড জয়ী মুম্বই সিটি এফসি পরষ্পরের মুখোমুখি হবে আগামী ৪ এপ্রিল। হিরো সুপার কাপ চলাকালীনই এই ম্যাচটি হবে বলে জানিয়েছে ফেডারেশন। এই ম্যাচের জয়ী দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২০২৩-২৪-এর বাছাই পর্বে খেলার সুযোগ পাবে।

এএফসি কাপ গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য আসন্ন হিরো সুপার কাপের চ্যাম্পিয়ন ও হিরো আই লিগ জয়ী গোকুলম কেরালা এফসি একে অপরের মুখোমুখি হবে ২৯ এপ্রিল। তবে হিরো সুপার কাপের চ্যাম্পিয়নরা যদি তার মধ্যে এএফসি চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করে থাকে, তা হলে গোকুলম কেরালা এফসি সরাসরি এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার ছাড়পত্র পেয়ে যাবে। আর যদি গোকুলম হিরো সুপার কাপে চ্যাম্পিয়ন হয়, তা হলে তারাই এএফসি কাপ ২০২৩-২৪-এর  গ্রুপ পর্বে খেলার সবুজ সঙ্কেত পাবে।

এএফসি কাপের বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য হিরো আইএসএল ২০২১-২২-এর চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি ও চলতি হিরো আইএসএল চ্যাম্পিয়ন (বেঙ্গালুরু এফসি বা এটিকে মোহনবাগান) মুখোমুখি হবে ৩ মে। তার মধ্যে হায়দরাবাদ এফসি যদি এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলে, তা হলে এই ম্যাচের কোনও প্রয়োজন হবে না এবং চলতি হিরো আইএসএলের ট্রফিজয়ী দল খেলবে এএফসি কাপের বাছাই পর্বে। একই ভাবে যদি এবারের হিরো আইএসএল চ্যাম্পিয়নরা এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলে, সেক্ষেত্রেও এই ম্যাচ আর হবে না এবং হায়দরাবাদ ২০২৩-২৪-এর এএফসি কাপ বাছাই পর্বে খেলবে।

আইএসএল ফাইনালের দামামা বেজে গিয়েছে। শনিবার, ১৮ মার্চ ফাইনালে মুখোমুখি এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি (ATK Mohun Bagan vs Bengaluru FC)। খেলা গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium)। তবে সেদিন সমর্থকদের জন্য ফুটবলের পাশাপাশি বিনোদনের একাধিক পসরা সাজানো থাকছে। থাকছে বিখ্যাত ডিজে-র পারফরম্যান্স, ফান কার্নিভাল-সহ আরও অনেক কিছু।

কোথায়, কখন খেলা

শনিবার, ১৮ মার্চ এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি ফাইনালে মুখোমুখি হচ্ছে। খেলা হবে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সন্ধ্যা ৭.৩০-এ। তার আগে বিকেল ৪টে থেকে শুরু হবে ফ্যামিলি কার্নিভাল। চলবে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত। সন্ধ্যা ৬.৩০ থেকে ৭.১৫ পর্যন্ত হবে সমাপ্তি অনুষ্ঠান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget