এক্সপ্লোর

জিম্বাবোয়ে সফরে বিশ্রাম কোহলিদের, দলে একঝাঁক নতুন মুখ, ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন ঋদ্ধি, শামি

মুম্বই: প্রত্যাশামতোই জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে একঝাঁক নতুন মুখ৷ বিশ্রাম দেওয়া হল বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবন, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের। একদিনের ও টি২০ দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি অবশ্য দলে আছেন। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের জন্য ঘোষিত দলে অবশ্য প্রথম সারির ক্রিকেটাররা আছেন। ওয়েস্ট ইন্ডিজগামী দলে একমাত্র নতুন মুখ শার্দুল ঠাকুর। বাংলার ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি টেস্ট দলে সুযোগ পেয়েছেন। সোমবার মুম্বইয়ে সন্দীপ পাটিলের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এই দল বেছে নেয়। জিম্বাবোয়ে সফরের দল বেছে নেওয়া হয়েছে আইপিএল-এর পারফরম্যান্সের ভিত্তিতে। পাঁচ জন এই প্রথম ভারতীয় দলে সুযোগ পেলেন। তাঁরা হলেন বিদর্ভের ব্যাটসম্যান ফৈয়জ ফাজিল, হরিয়ানার দুই স্পিনার যজুবেন্দ্র চাহাল ও জয়ন্ত যাদব এবং অপর দুই ব্যাটসম্যান কর্ণাটকের করুণ নায়ার ও পঞ্জাবের মনদীপ সিংহ। ধবল কুলকার্নি এর আগে জাতীয় দলে জায়গা পেলেও, খেলার সুযোগ হয়নি। কে এল রাহুল টেস্ট খেলেছেন, কিন্তু এই প্রথম একদিনের ও টি২০ দলে সুযোগ পেলেন। জিম্বাবোয়েতে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। ১১ জুন প্রথম একদিনের ম্যাচ। ২২ জুন তৃতীয় টি২০ ম্যাচ। ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে চারটি টেস্ট খেলবে ভারত। জুলাই-আগস্টে এই সিরিজ হওয়ার কথা। তবে এখনও সফরসূচি চূড়ান্ত হয়নি। জিম্বাবোয়ে সফরের ভারতীয় দল- মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), কে এল রাহুল, ফৈয়জ ফাজিল, মণীশ পান্ডে, করুণ নায়ার, অম্বাতি রায়াডু, ঋষি ধবন, অক্ষর পটেল, জয়ন্ত যাদব, ধবল কুলকার্নি, যশপ্রীত বুমরাহ, বারিন্দর স্রান, মনদীপ সিংহ, কেদার যাদব, জয়দেব উনাদকাট ও যুজবেন্দ্র চাহাল। জিম্বাবোয়ে সফরে বিশ্রাম কোহলিদের, দলে একঝাঁক নতুন মুখ, ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন ঋদ্ধি, শামি ওয়েস্ট ইন্ডিজ সফরের ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, শিখর ধবন, কে এল রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, শার্দুল ঠাকুর ও স্টুয়ার্ট বিনি। জিম্বাবোয়ে সফরে বিশ্রাম কোহলিদের, দলে একঝাঁক নতুন মুখ, ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন ঋদ্ধি, শামি  
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kuldeep Yadav Marriage: বিদেশে পড়াশোনা, বড় সংস্থায় চাকরি, কুলদীপ যাদবের স্ত্রী বংশিকা প্রচারের আলো থেকে দূরেই
বিদেশে পড়াশোনা, বড় সংস্থায় চাকরি, কুলদীপ যাদবের স্ত্রী বংশিকা প্রচারের আলো থেকে দূরেই
IPL 2026: নতুন মরশুমে নতুন নেতা? কেকেআরের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন রাহানে?
নতুন মরশুমে নতুন নেতা? কেকেআরের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন রাহানে?
Salman Ali Agha run out: 'সজাগ থাক...' বিতর্কিত রান আউটের পর নিজের দেশের পুলিশের দ্বারাই ট্রোলড আঘা, পেলেন শাস্তিও
'সজাগ থাক...' বিতর্কিত রান আউটের পর নিজের দেশের পুলিশের দ্বারাই ট্রোলড আঘা, পেলেন শাস্তিও
IPL 2026: মাঠে নামলেই রানের ফুলঝুরি তার ব্যাটে, বছর চোদ্দোর বৈভবকে নিয়ে আশঙ্কা প্রকাশ উথাপ্পার
মাঠে নামলেই রানের ফুলঝুরি তার ব্যাটে, বছর চোদ্দোর বৈভবকে নিয়ে আশঙ্কা প্রকাশ উথাপ্পার

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Embed widget