এক্সপ্লোর

ভারতের সামনে প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তান, বলছেন আফ্রিদি

বার্মিংহাম: পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি ম্যাচের আগে ভারতকেই ফেভারিট বলেছিলেন। তাঁর সেই কথা ঠিক প্রমাণিত হয়েছে। পাকিস্তান হারায় অবশ্যই দুঃখিত আফ্রিদি। তবে তিনি বলেছেন, ভারত গতকাল ফেভারিট হিসেবেই খেলেছে। পাকিস্তান খেলতেই পারেনি। ফলে ভারত-পাক ম্যাচে যে উত্তেজনা থাকার কথা ছিল, সেটা আর ছিল না। একপেশে ম্যাচে জয় পেয়েছে ভারত। আইসিসি-র হয়ে কলমে আফ্রিদি লিখেছেন, ‘ভারত-পাক ম্যাচ ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, সেটা মাঠে মারা গেল। এজবাস্টনে পাকিস্তান ভুলে যাওয়ার মতো পারফরম্যান্স দেখাল। পাকিস্তানের সমর্থক হিসেবে এই খেলা দেখা যন্ত্রণাদায়ক। ভারত ফের দেখিয়ে দিল, ওরা পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখা ছাড়া অন্য কিছু ভাবছে না।’ পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের সমালোচনা করে আফ্রিদি লিখেছেন, বৃষ্টি হওয়ায় টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সুবিধা ছিল পাকিস্তানের কাছে। কিন্তু দুর্বল পরিকল্পনা, সেটা কাজে লাগাতে না পারার ব্যর্থতা এবং ততোধিক খারাপ ফিল্ডিংয়ের ফলে পাকিস্তান সুযোগ কাজে লাগাতে পারল না। প্রথম ওভারে মহম্মদ আমির অসাধারণ বল করার পরে নতুন বল দেওয়া হল ইমাদ ওয়াসিমকে। সরফরাজের মনে রাখা উচিত ছিল, খেলাটা ইংল্যান্ডের ভিজে পরিবেশে হচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহীতে নয়। রোহিত শর্মা, শিখর ধবনের মতো খেলোয়াড়দের সেট হওয়ার সুযোগ দিলে তাঁদের থামানো কঠিন। পাকিস্তান সেটাই করেছে। ভারতীয় দল যেখানে ৩১৯ রান করেছে, সেখানে পাকিস্তান মাত্র ১৬৪ রান করায় ব্যাটসম্যানদের একহাত নিয়েছেন আফ্রিদি। তিনি লিখেছেন, বিরাট কোহলি ও যুবরাজ সিংহ পাক বোলারদের আক্রমণ করেছেন। এরপর হার্দিক পাণ্ড্যর ঝোড়ো ইনিংস ম্যাচ ভারতের পক্ষে নিয়ে যায়। পাকিস্তানের ব্যাটসম্যানদের সেই দক্ষতাই নেই। তাঁরা চাপের মুখে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। রান রেট যখন বেড়ে যাচ্ছিল, তখন সিনিয়র ব্যাটসম্যানরা ক্রিজে টিকে থাকতে পারেননি। পাটা উইকেটে বিপক্ষ যেখানে ৩১৯ রান করেছে, সেখানে ১৬৪ রান করার কোনও অজুহাতই হতে পারে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget