এক্সপ্লোর

India vs West Indies: বিশ্রামে রোহিত-কোহলি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অধিনায়ক কে, জানিয়ে দিল বিসিসিআই

BCCI: রোহিতের অনুপস্থিতিতে দলের অধিনায়ক করা হয়েছে শিখর ধবনকে। যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলেও রয়েছেন।

কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাবে ভারতীয় দল। সেখানে শেমরন হেটমায়ার-জেসন হোল্ডারদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দিয়ে সফর শুরু করবে টিম ইন্ডিয়া (Team India)। ওয়ান ডে সিরিজের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli)। নেই কে এল রাহুলও (KL Rahul)। তাঁর অস্ত্রোপচার হয়েছে। এখনও সেরে উঠতে সময় লাগবে। রোহিতের অনুপস্থিতিতে দলের অধিনায়ক করা হয়েছে শিখর ধবনকে। যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলেও রয়েছেন।

করোনা আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে খেলতে না পারলেও ইংরেজদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে রোহিতই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। তবে সদ্য করোনামুক্ত রোহিতের ওপর যাতে অতিরিক্ত ধকল না পড়ে, সেই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই সঙ্গে হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা ও মহম্মদ শামিকেও বিশ্রাম দিয়েছেন নির্বাচকেরা। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ছন্দে থাকা দীপক হুডাকে ওয়ান ডে-র দলেও রাখা হয়েছে।

ঘোষিত ভারতীয় দল: শিখর ধবন (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঈশাণ কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিংহ।

আরও পড়ুন: প্রথম ২ সেটে হেরেও টানা তিন সেট জিতে উইম্বলডনের সেমিতে জোকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget