এক্সপ্লোর

Wimbeldon 2022 Semi Final: প্রথম ২ সেটে হেরেও টানা তিন সেট জিতে উইম্বলডনের সেমিতে জোকার

Wimbeldon 2022: চলতি বছরে এটাই তাঁর শেষ গ্র্যান্ডস্লাম হতে চলেছে। তাই এই টুর্নামেন্টে আরও একবার চ্যাম্পিয়ন হতে মরিয়া থাকবেন ২০টি গ্র্যান্ডস্লামের মালিক।

 লন্ডন: উইম্বলডনের সেমিফাইনালে নোভাক জকোভিচ (Novak Djokovic)। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ২০ বছরের তরুণ ইতালির জ্যানিক সিনারের (Jannik Sinner) বিরুদ্ধে পাঁচ সেটের কঠিন লড়াইয়ের পর জয় পেলেন সার্বিয়ান টেনিস কিংবদন্তী। প্রথম ২ সেট পরপর হারলেও পরের তিন সেটে জিতে ম্যাচ পকেটে পুরে নেন জোকার। ৩ ঘণ্টা ৩৫ মিনিটের লড়াই হয় দু জনের মধ্যে। এই নিয়ে উইম্বলডনের মঞ্চে ১১ বার সেমিফাইনালে উঠলেন নোভাক। চলতি বছরে এটাই তাঁর শেষ গ্র্যান্ডস্লাম হতে চলেছে। তাই এই টুর্নামেন্টে আরও একবার চ্যাম্পিয়ন হতে মরিয়া থাকবেন ২০টি গ্র্যান্ডস্লামের মালিক।আরও পড়ুন: রুট, বেয়ারস্টোর সেঞ্চুরিতে ম্যাচ জিতল ইংল্য়ান্ড, সিরিজ অধরা ভারতের

প্রথম ২ সেটে পরপর হার

এদিন ম্যাচের শুরুতে সবাই অনামি জ্যানিককে হয়ত খরচের খাতায় ফেলে দিয়েছিলেন। কিন্তু ম্যাচের শুরুতেই পরপর ২ সেটে নোভাককে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ২০ বছরের ইতালীয় তরুণ। প্রথম ২ সেটে জকোভিচ হেরে যান ৫-৭, ২-৬ ব্যবধানে। ফোরহ্যান্ড, ব্য়াকহ্যান্ড সবেতেই তরুণ জ্যানিক বিধ্বংসী মেজাজে ছিলেন। বিশেষ করে সার্ভে একেবারে নিঁখুত ছিলেন এই তরুণ। একইসঙ্গে এই দুই সেটে অসংখ্য আনফোর্সড এরর করেন জকোভিচ। যার সুবিধে পেয়ে যান সিনার।

পরের তিন সেটে দুর্দান্ত জয়

এরপরের তিন সেটে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ম্যাচ জেতেন নোভাক। তৃতীয় সেটে মাত্র ২ বার আনফোর্সড এরর ছিল জোকারের। সেই সেট তিনি ৬-৩ ব্যবধানে জিতে যান। পরের ২ সেটে জোকারের খেলার ফল তাঁর পক্ষেই ৬-২, ৬-২। তবে ম্যাচ জিতলেও হাঁটুর বয়সি প্রতিপক্ষের বিরুদ্ধে কিন্তু বেশ কঠিন লড়াই করতে হল সার্বিয়ান টেনিস তারকাকে। 

এবারের উইম্বলডন জিতলে টানা ৪ বার ঘাসের কোর্টে খেতাব জিতবেন জোকার। উল্লেখ্য, চলতি বছর ফরাসি ওপেনে নাদালের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল তাঁকে। সেমিতে জোকার মুখোমুখি হবে ক্যামেরন নরি ও ডেভিড গফিনের মধ্যে যে জিতবেন, তাঁর সঙ্গে।

 

 

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget