এক্সপ্লোর

IND vs Japan: হকিতে জাপানের বিরুদ্ধে রেকর্ড সংখ্যক গোল, ৩৫-১ ব্যবধানে জয়ী ভারতীয় দল

Asian hockey 5s World Cup Qualifier: এশিয়ান হকি ফাইভ এস বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশকে বড় ব্যবধানে পরাজিত করেছিল ভারত। ওমানের হোস্টিংয়ে দারুণ একটি ম্যাচ খেলে সকলের নজর কেড়েছিল ভারতীয় হকি দল।

সালালা: হকিতে বিশাল জয় ভারতের। জাপানের বিরুদ্ধে ৩৫-১ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল (Indian Hockey Team)। এই মুহূর্তে ওমানের সালালাতে চলছে হকি ফাইভ এস এশিয়া কাপ। সেই টুর্নামেন্টেই মালয়েশিয়ার বিরুদ্ধে ৭-৫ ব্যবধানে জয়ের পর জাপানকে একপ্রকার উড়িয়েই দিল ভারতীয় দল। ম্যাচে ভারতের হয়ে গোল করেন মনিন্দর সিংহ। তিনি খেলার ১, ৩, ৫, ৬, ৯, ১৫,২০, ২৪, ২৫, ২৯ মিনিটের মাথায় গোল করেন। এছাড়া মহম্মদ রাহিল খেলার ৩,৪,১১,১২,১৭,২৬ মিনিটের মাথায় মোট ৭টি গোল করেন। পবন রাজভোর ২, ৬, ১০, ১৩, ২৩ মিনিটের মাথায় পাঁচটি গোল করেন। গুরজ্যোৎ সিংহ ১২, ২০, ২১, ২৭, ৩০ মিনিটের মাথায় গোল করেন। সুখবিন্দর গোল করেন ৪ মিনিট, ৮মিনিট, ১৬ মিনিট ও ২২ মিনিটের মাথায়। অধিনায়ক মনদীপ মোর তিনটি গোল করেন। তিনি খেলার ১৮, ২৩, ২৯ মিনিটের মাথায় গোল করেন। এছাড়া একটি গোল করেন জুগরাজ সিংহ। তিনি ১৫ মিনিটের মাথায় একটি গোল করেন। জাপানের হয়ে একমাত্র গোলটি আসে মাসাতাকা কাবোরির স্টিক থেকে। তিনি খেলার ২৯মিনিটের মাথায় দলের হয়ে একমাত্র গোলটি করেন। মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভারতীয় দল সাতটি গোল করে এই ম্যাচে। 

এর আগে, এশিয়ান হকি ফাইভ এস বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশকে বড় ব্যবধানে পরাজিত করেছিল ভারত। ওমানের হোস্টিংয়ে দারুণ একটি ম্যাচ খেলে সকলের নজর কেড়েছিল ভারতীয় হকি দল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেই দুরন্ত জয় পেয়েছিল ভারত। ১৫-১ গোলে বাংলাদেশকে বিধ্বস্ত করেছিল ভারত।

মনিন্দর সিংহ ও মহম্মদ রহিলের যুগলবন্দিতে বাংলাদেশ দলের বিরুদ্ধে দুরন্ত হকি খেলতে শুরু করে ভারত। প্রতিপক্ষ দলের উপর ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল ভারতের। এদিন বাংলাদেশ দলকে ১৫-১ গোলে হারাল ভারত। যদিও বাংলাদেশ প্রথম গোল করে। তারপর ভারত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। গোলের বন্যা শুরু হয় কার্যত।

ভারতীয় হকি দল এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে। টিম ইন্ডিয়া বর্তমানে এশিয়ান হকি 5S বিশ্বকাপ বাছাইপর্বে বিশ্বের বিভিন্ন দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল হকি দল। মনিন্দর সিংহ চারটি গোল করেন। মহম্মদ রাহিল হ্যাটট্রিক করেন।

আরও পড়ুন: উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন আর্লিং হালান্ড

সেরা শিরোনাম

Brazil Legend Ronaldinho : অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget