এক্সপ্লোর

দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত? কেন্দ্রের সবুজ সঙ্কেতের অপেক্ষায় বোর্ড

নয়াদিল্লি: কেন্দ্রের সম্মতি পেলে চলতি বছরেই দুবাইয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট সিরিজ হওয়ার সম্ভাবনা। এ ব্যাপারে অনুমতি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি দিয়েছে বিসিসিআই। ২০১৪-তে স্বাক্ষরিত ফিউচার ট্যুর অ্যান্ড প্রোগ্রাম (এফটিপি) চুক্তির আওতায় পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলার বাধ্যবাধকতার বিষয়টি জানিয়ে এই অনুমতি চেয়েছে বোর্ড। জানা গেছে, বোর্ড তিনটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ ও দুটি টি-২০ সহ পূর্ণাঙ্গ সিরিজের প্রস্তাব দিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০১২-র পর দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রথম কোনও সিরিজ খেলা হবে। এই সময়ের মধ্যে ভারত ও পাকিস্তানের খেলা বহুদলীয় টুর্নামেন্টে হয়েছে এবং ইংল্যান্ডে আগামী জুনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে দুই দল। আইসিসি-র এফটিপি অনুযায়ী, ২০১৪-তে ভারতের পাকিস্তানে গিয়ে সিরিজ খেলার কথা ছিল। কিন্তু সিরিজ নিয়ে পাক বোর্ড প্রধান শাহরিয়র খানের সঙ্গে বিসিসিআই-এর তত্কালীন প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের আলোচনাটাই ভেস্তে যায় শিবসেনার বিক্ষোভের সামনে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলার ব্যাপারে অনুমতি চেয়ে বোর্ড প্রায় মাস দেড়েক আগে সরকারকে চিঠি লিখেছে। নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে পাকিস্তানের বেশিরভাগ আন্তর্জাতিক ম্যাচই এখন সংযুক্ত আরব আমিরশাহীতে হচ্ছে। ২০০৯-এ শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গি হামলার পর থেকে কোনও বিদেশী দল পাকিস্তান সফরে আসেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?

ভিডিও

Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget