এক্সপ্লোর

Messi: ভারতে খেলতে আসার ইচ্ছে ছিল মেসিদের, কিন্তু কেন আর্জেন্তিনার প্রস্তাব ফিরিয়ে দিল AIFF?

Argentina Football Team: শুনলে অনেকে অবাক হতে পারেন। তবে ভারতে আসার ইচ্ছাপ্রকাশ করেছিলেন মেসিরা। যদিও সেই সম্ভাবনা বাস্তবের আলো দেখছে না।

নয়াদিল্লি: বিভিন্ন দেশের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ খেলতে সফর করছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা (Argentina) দল। এশিয়া সফর করছে বিশ্বচ্যাম্পিয়নরা। চিনের মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছিলেন লিওনেল মেসিরা (Lionel Messi)। তারপরই জাকার্তায় ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলেন লা আলবিসেলেস্তেরা।

ভারতেও কি আসবেন মেসিরা? শুনলে অনেকে অবাক হতে পারেন। তবে ভারতে আসার ইচ্ছাপ্রকাশ করেছিলেন মেসিরা। যদিও সেই সম্ভাবনা বাস্তবের আলো দেখছে না। বিশাল খরচের কথা ভেবে পিছিয়ে এসেছে ভারত!

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বিভিন্ন দেশে যাচ্ছে। মেসিদের ভারত সফরে আসার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে বিপুল খরচের জন্য পিছিয়ে আসে ভারত। জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল সংস্থার সচিব সাজি প্রভাকরণ।

সংবাদমাধ্যমে তিনি বলেছেন, 'আর্জেন্তিনা ফুটবল সংস্থা চেয়েছিল ভারতে একটি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ আয়োজন করতে। কিন্তু বিরাট খরচের জন্য পিছিয়ে আসতে বাধ্য হই আমরা। ভারতে এরকম ম্যাচ আয়োজন করতে গেলে আর্থিকভাবে শক্তিশালী কোনও পার্টনার দরকার ছিল। অ্যাপিয়ারেন্স ফি হিসাবে বিশাল অঙ্কের অর্থ দাবি করেছিল আর্জেন্তিনা এবং আমাদের যা অর্থনৈতিক অবস্থা, তাতে সেই খরচ বহন করা সম্ভব নয়।'

কত টাকা চেয়েছিল আর্জেন্তিনা? সূত্রের খবর, ৪-৫ মিলিয়ন ডলার চেয়েছিল আর্জেন্তিনা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৫-৪০ কোটি টাকার কাছাকাছি। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর কোনও দেশে সফরে যাওয়ার জন্য অ্যাপিয়ারেন্স ফি হিসাবে বিশাল অঙ্ক দাবি করছে আর্জেন্তিনা। প্রথমে ভারত ও বাংলাদেশেই নাকি দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চেয়েছিল আর্জেন্তিনা। কিন্তু অর্থের জন্য দুই দেশই পিছিয়ে আসায় চিন ও ইন্দোনেশিয়ায় খেলার সিদ্ধান্ত নেয় মেসি-এমিলিয়ানো মার্তিনেজদের দেশের ফুটবল সংস্থা।

ইন্দোনেশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে জয় দিয়েই এশিয়া সফর শেষ করল আর্জেন্তিনা। ২-০ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে দিল বিশ্বকাপজয়ী নীল সাদা শিবির। খেলার ৩৮ মিনিটের মাথায় লিওনার্দো পারাদেসের গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। দূরপাল্লার শট থেকে বল ইন্দোনেশিয়ার জালে জড়িয়ে দেন লিওনার্দো। প্রথমার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে কিছুক্ষণের মধ্যেই ৫৫ মিনিটে রোমেরাে দলের হয়ে দ্বিতীয় গোল করেন। এর আগে বেজিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল আর্জেন্তিনা।

এর আগে শেষবার ২০২২ সালের ফেব্রুয়ারিতে মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল আর্জেন্তিনা। এরপর থেকে ১৬ মাসে জাতীয় দলের জার্সিতে সব ম্যাচেই খেলেছেন তিনি। কিছুদিন আগেই পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। তার আগে দেশের জার্সিতে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন। ৩৬ বছর পর আর্জেন্তিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। আগামী বিশ্বকাপ ২০২৬-এ। সেই সময় মেসি খেলবেন কি না ঠিক নেই। তবে তার আগে কোচ লিওনেল স্কালোনি চাইছেন দলের বেঞ্চকে প্রতিযোগিতামূলক ফুটবল খেলার উপযোগী করে তুলতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget