এক্সপ্লোর

বাঁহাতি কুরানের মোকাবিলায় নেটে অর্জুন তেন্ডুলকরের বোলিংয়ে অনুশীলন ভারতীয় ব্যাটসম্যানদের

লন্ডন: ভারতীয় দলের নেটে সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরের বোলিং করার ঘটনা নতুন কিছু নয়। আসলে বিপক্ষ দলের স্ট্রাইক বোলারকে মোকাবিলার প্রস্তুতি হিসেবে অর্জুনকে ব্যবহার করছেন ভারতীয় দলের অধিনায়ক। ইংল্যান্ড সফরে এলেই সচিন তেন্ডুলকরের ছেলেকে ভারতীয় দলের নেটে দেখা যায়। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি, গতমাসে একদিনের সিরিজের আগে অর্জুনকে কোহলিদের নেটে দেখা গিয়েছিল। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের আগেও একই ঘটনা দেখা গেল। এবার অবশ্য ভারতীয় দলেরই অর্জুনকে প্রয়োজন ছিল। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে নেটে অর্জুনের বলে অনুশীলন করলেন কোহলি, মুরলী বিজয়, কে এল রাহুল ও আজিঙ্কা রাহানেরা। এক কারণ, ইংল্যান্ডের তরুণ বোলার স্যাম কুরান। ভারতের ১৮ সদস্যের স্কোয়াডে কোনও বাঁহাতি বোলার নেই। তাই টিম ম্যানেজমেন্ট সচিনের ছেলের বাঁহাতি বোলিংয়ে পুরোদমে অনুশীলনের সিদ্ধান্ত নেয়। চলতি সিরিজে দুই দলের একমাত্র বাঁহাতি বোলার কুরান। প্রথম টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের বারেবারেই নাজেহাল করেছেন তিনি। বার্মিহামে ভারতের প্রথম ইনিংসে ৮ রানের ব্যবধানে তিনটি উইকেট দখল করেন কুরান। তাঁর শিকার হয়েছিলেন মুরলী বিজয়, রাহুল ও ধবন। সারের ২০ বছরের অলরাউন্ডারের লেট সুইংয়ে বিভ্রান্ত হয়ে আউট হন তাঁরা। এমনকি কোহলিকেও তাঁর বলের লাইনে বেশ কয়েকবার ধোঁয়াশায় পড়তে দেখা গিয়েছিল। কুরানের এই বোলিংয়ের পর ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্ক কুরানের লেট সুইং মোকাবিলার ছক কষছে। লর্ডসের পরিবেশে বাঁহাতি বোলিংয়ের অ্যাঙ্গলে আরও বেশি সুইং হতে পারে। তাই বিনা প্রস্তুতিতে মাঠে নামতে চায় না টিম ইন্ডিয়া। ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী বিশেষ নির্দেশ মেনে অর্জুন নেটে ব্যাটসম্যানদের বোলিং করলেন। অর্জুন একজন উঠতি ক্রিকেটার। ডানহাতি ব্যাটসম্যানদের ভেতরে ঢুকে আসা বল কুরান যে রকম রপ্ত করেছেন তাতে অর্জুন এখনও সড়গড় নন। তবে লাল বল কোথায় করতে হবে, তার একটা স্বচ্ছ ধারণা তাঁর রয়েছে। সম্প্রতি ভারতের অনূর্দ্ধ ১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে বলের নিয়ন্ত্রণের জন্য নজর কেড়েছেন অর্জুন। যদিও তাঁর ওই প্রথম আন্তর্জাতিক সফরে খুব বেশি উইকেট পাননি তিনি। দুটি চার দিনের টেস্টে ২ উইকেট নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget