এক্সপ্লোর

সহবাগের মতোই প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক তৈরি করে পন্থ, বললেন মাইকেল ভন

অস্ট্রেলিয়ায় তাঁর ব্যাটিং পারফরম্যান্স সারা ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে আজ থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম একাদশেও তাঁর ওপরই আস্থা রাখছেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক জানিয়ে দিয়েছেন, ঋদ্ধিমান সাহা নয়, উইকেটের পিছনে গ্লাভস হাতে দেখা যাবে ঋষভ পন্থকেই।

চেন্নাই: অস্ট্রেলিয়ায় তাঁর ব্যাটিং পারফরম্যান্স সারা ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে আজ থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম একাদশেও তাঁর ওপরই আস্থা রাখছেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক জানিয়ে দিয়েছেন, ঋদ্ধিমান সাহা নয়, উইকেটের পিছনে গ্লাভস হাতে দেখা যাবে ঋষভ পন্থকেই। জো রুটদের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে এবার প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন উচ্ছ্বাস প্রকাশ করলেন পন্থকে নিয়ে। জানিয়ে দিলেন, বীরেন্দ্র সহবাগের মতোই প্রতিপক্ষ শিবিরে ভয় ধরাতে পারেন পন্থ। ভন বলেছেন, 'প্রতিপক্ষ বোলারদের কাছে আতঙ্ক হয়ে উঠত বীরেন্দ্র সহবাগ আর ছয় নম্বরে ব্যাট করতে নেমে পন্থও ঠিক সেই কাজটাই করে। ও হয়তো ভুল করবে, কম রানে আউট হয়ে যাবে, পাশাপাশি প্রচুর ম্যাচও জেতাবে।' টেস্টে ওপেনার হিসাবে বিধ্বংসী ছিলেন সহবাগ। ভারতকে প্রচুর ম্যাচ জিতিয়েছেন। ব্যাট হাতে তাঁর খুনে মেজাজ প্রতিপক্ষ শিবিরে কাঁপুনি ধরাত। পন্থও ব্যাট হাতে একইরকম বিধ্বংসী বলেই মনে করছেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সংবাদসংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভন বলেছেন যে, কেবল একজন ভারতীয় খেলোয়াড়ই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বড় ব্যবধান তৈরি করতে পারেন। তিনি হলেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। পাশাপাশি ভন বলেন, 'ঋষভ আর বেন স্টোকস এমন দুই প্লেয়ার, যাদের খেলা বর্তমানে ক্রিকেট বিশ্বের সবচেয়ে উপভোগ্য।' পাশাপাশি ঋষভের প্রাণচ্ছলতারও প্রশংসা করেছেন ভন। বলেছেন, 'যেরকম প্রাণশক্তি আর আনন্দের সঙ্গে ও এই মুহূর্তে ক্রিকেট খেলছে, সেভাবেই খেলা চালিয়ে গেলে ওকে ১১ বছর বয়সী ক্রিকেটার মনে হয়। প্রতিপক্ষ দলের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়।' ঋষভের ব্যাটিংয়ের প্রত্যেক পরতে যে নাটকীয়তা থাকে, জানিয়েছেন ভন। বলেছেন, 'পন্থ ব্যাটিং করতে গেলেই আমি দেখি। দেরি করতে চাই না কারণ জানি অনেক কিছু ঘটে যাবে।' ভন যোগ করেছেন, 'ঋষভ আর স্টোকসের খেলা ভীষণ উপভোগ্য।'

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget