এক্সপ্লোর

Border Gavaskar Trophy:৩৬ রানে গুটিয়ে যাওয়ার দিন মাঝরাতে কোহলির আচমকা ফোন, শুরু হয় ‘মিশন মেলবোর্ন’, জানালেন ফিল্ডিং কোচ শ্রীধর

এবারের অস্ট্রেলিয়া সিরিজের স্মৃতি ভারতীয় দলের ক্রিকেটারদের তো বটেই, সমর্থকদের মনেও চির অমলিন হয়ে থাকবে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা থেকে ব্রিসবেনের গাব্বায় প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে পরপর দুবার সিরিজ জয় ভারতের। সিডনিতে ৩৬ রানে গুটিয়ে গিয়ে অস্ট্রেলিয়ার হাতে বিধ্বস্ত হতে হয়েছিল ভারতকে। আর তারপরই দুরন্ত প্রত্যাবর্তন।

নয়াদিল্লি: এবারের অস্ট্রেলিয়া সিরিজের স্মৃতি ভারতীয় দলের ক্রিকেটারদের তো বটেই, সমর্থকদের মনেও চির অমলিন হয়ে থাকবে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা থেকে ব্রিসবেনের গাব্বায় প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে পরপর দুবার সিরিজ জয় ভারতের। সিডনিতে ৩৬ রানে গুটিয়ে গিয়ে অস্ট্রেলিয়ার হাতে বিধ্বস্ত হতে হয়েছিল ভারতকে। আর তারপরই দুরন্ত প্রত্যাবর্তন। মেলবোর্নে পাল্টা আঘাত অস্ট্রেলিয়াকে। সিরিজে ফিরে আসে সমতা। তৃতীয় টেস্টে চোয়ালচাপা লড়াইয়ে ড্র। তারপর ব্রিসবেনে চতুর্থ টেস্টে ভাঙাচোরা দল নিয়েও ১৮৬ রানে প্রথম ইনিংসে ছয় উইকেট পড়ে যাওয়ার পর পাল্টা লড়াই। তারপর শেষ দিনে ৩২৫ রান তুলে জয়। ডাউনআন্ডারে ক্রিকেটের রূপকথা লিখে এসেছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার প্রত্যাব্রন শুরু মেলবোর্নে। আর এর ছক তৈরি হয়েছিল মাঝরাতে। অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও ফিল্ডিং কোচ আর শ্রীধর জানিয়েছেন, মাঝরাতে অধিনায়ক বিরাট কোহলির আচমকা ফোনেই শুরু হয়েছিল মিশন মেলবোর্ন। ১৭ ডিসেম্বর ২০২০ থেকে ১৯ জানুয়ারি ২০২১ পর্যন্ত চলেছিল ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এরমধ্যে ১৯ ডিসেম্বর দিনটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে লজ্জার দিন হয়েই থাকবে। ওই দিনই অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছিল ৮ উইকেটে। নিজের ইউটিউব চ্যানেলে কথোপকথনের সময় অশ্বিন কথা বলেন ফিল্ডিং কোচ আর শ্রীধরের সঙ্গে। অ্যাডিলেড টেস্টে ভারতের হার এবং এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের পরিকল্পনা সম্পর্কে তাঁরা কথা বলেন। শ্রীধর জানান,টেস্ট সিরিজে এই পাল্টা আক্রমণের পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে, মেলবোর্নে দলের জয় নিশ্চিত করা। আর এজন্য বিরাট কোহলি ও সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে নীল নকশা তৈরি করেন এবং এতে সাহায্য করেন কোচ রবি শাস্ত্রী। শ্রীধর জানিয়েছেন, অ্যাডিলেড টেস্টে যেদিন হেরে গিয়েছিলাম, সেদিন মাঝরাতে সাড়ে বারোটা নাগাদ কোহলি আমাকে মেসেজ করে। জানতে চায়, তুমি কী করছ? এই মেসেজ পেয়ে চমকে গিয়েছিলাম। ভাবছিলাম, এত রাতে ও কেন মেসেজ পাঠালো? আমি ওকে বললাম, হোড কোচ (রবি শাস্ত্রী), আমি, ভরত অরুণ ও বিক্রম রাঠোর একসঙ্গে রয়েছি। ও বলে, আমিও আসছি। আমি বললাম, কোনও সমস্যা নেই, এসো। শ্রীধর জানিয়েছেন, ও আসার পর আমরা সবাই আলোচনা শুরু করি। আর এটাই ছিল মিশন মেলবোর্নের সূত্রপাত। শাস্ত্রী একটা কথা বলে দেন, এই ৩৫, এটা ব্যাজের মতো পরে থাকো। এই ৩৬-ই আমাদের দলকে শক্তিশালী করে তুলবে। তারপর বাকিটা ইতিহাস। অস্ট্রেলিয়ার ইতিহাস তৈরি করে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া।

সেরা শিরোনাম

Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |
Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget