এক্সপ্লোর

India Vs Australia, 4th Test: অজিদের ধোঁয়াশায় রাখতে প্রথম একাদশ জানাল না ভারত, চোট-জর্জরিত হলেও ওদের হালকাভাবে নিও না, সতীর্থদের সতর্কবার্তা লিওনের

ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলেছেন, 'মানসিক কাঠিন্য আসে প্রস্তুতি থেকে। শুধু এই সিরিজের জন্য়ই নয়, গত বেশ কয়েক বছর ধরে ছেলেরা দারুণ খাটছে। ওদের দক্ষতার উপর যথেষ্ট আস্থা রয়েছে আমাদের। সিডনি টেস্টের পরও সেই বিষয়টাই কোচিং স্টাফদের পক্ষ থেকে ছেলেদের মনে করিয়ে দেওয়া হয়েছে। তোমরা নিজেদের ছন্দেই প্রস্তুত হও। আর একটা ইনিংস কখনই একটা দলের পরিচয় হতে পারে না।'

ব্রিসবেন: বর্ডার-গাওস্কর ট্রফির আগের তিন টেস্টে যে পথ ধরেছিল ভারত, সেই চেনা রাস্তা ধরল না টিম ম্যানেজমেন্ট। একাধিক ক্রিকেটার চোট-জর্জরিত, তাই ভারতের প্রথম একাদশ কী হতে চলেছে তা নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল অস্ট্রেলিয়া দল সহ বিভিন্ন মহলের। কিন্তু তাঁদের ধোঁয়াশার মধ্যে রাখতে সিরিজের শেষ তথা নির্ণায়ক টেস্টের আগের দিন চেনা পথে প্রথম একাদশ ঘোযণা করল না ভারত। বরং সিডনি টেস্টে কার্যত হারের মতো জায়গা থেকে ড্র ছিনিয়ে আনার পর অজিদের যে শেষ টেস্টেও চোখে চোখে রেখেই লড়াই করবে ভারতীয় দল, সেই বার্তাই দেওয়া হল। অজি মিডিয়া দলের এত চোট-আঘাতের মাঝেও কীভাবে এমন আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া জানতে চেয়েছিল ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের কাছে। যে প্রশ্নের উত্তরে চোয়াল শক্ত রেখেই বিক্রম বলেছেন, 'মানসিক কাঠিন্য আসে প্রস্তুতি থেকে। শুধু এই সিরিজের জন্য়ই নয়, গত বেশ কয়েক বছর ধরে ছেলেরা দারুণ খাটছে। ওদের দক্ষতার উপর যথেষ্ট আস্থা রয়েছে আমাদের। সিডনি টেস্টের পরও সেই বিষয়টাই কোচিং স্টাফদের পক্ষ থেকে ছেলেদের মনে করিয়ে দেওয়া হয়েছে। তোমরা নিজেদের ছন্দেই প্রস্তুত হও। আর একটা ইনিংস কখনই একটা দলের পরিচয় হতে পারে না।'
ভারতের ব্যাটিং কোচের কথাতেই পরিষ্কার, তিনি সিরিজের প্রথম টেস্টে অ্যাডিলেডে ভারতের ৩৬ রানে অলআউট হয়ে যাওয়ার প্রসঙ্গ টেনেছেন। যে ম্যাচের পর তো অনেকেই সিরিজের সম্ভাবনা থেকে মুছে দেওয়ার পাশাপাশি অজিদের পক্ষে ৪-০ হওয়ার পক্ষেও ভবিষ্যৎবাণী পর্যন্ত করে ফেলেছিলেন। কিন্তু পরের মেলবোর্ন টেস্টেই সেই সম্ভাবনাকে প্রশান্ত মহাসাগরের ডুবিয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত। তাও অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই। তৃতীয় টেস্টে আবার সিংহহৃদয় লড়াইয়ে টেস্ট ড্র। আপাতত মেলবোর্নে জিততে পারলেই বর্ডার-গাওস্কর ট্রফিও থাকবে ভারতেরই দখলে। তৃতীয় টেস্টের পর চোট-আঘাতে জর্জরিত হয়ে কার্যত মিনি হাসপাতাল ভারতীয় শিবির। জসপ্রীত বুমরাহ, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, মায়াঙ্ক আগারওয়ালরা নেই। আগেই চোটের জেরে ছিটকে গিয়েছেন উমেশ যাদব, মহম্মদ সামিও। এর মাঝেই আবার চিন্তা রবীচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্থের ফিটনেস নিয়েও। কিন্তু এক মাঝেও অজিদের উদ্দেশ্যে লড়াইয়ের বার্তা দিতে পিছপা হচ্ছে না ভারতীয় শিবির। গাব্বায় ত্রয়োদশ অস্ট্রেলিয়ান হিসেবে কেরিয়ারের শততম টেস্ট খেলতে নামা নাথান লিওন তাই সতীর্থদের সতর্ক  করে বলে রেখেছেন, 'এগিয়ে থেকে অজিরা টেস্ট খেলতে নামছে, এমন ধারণার কোনও অবকাশ নেই। ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটার চোট পেলেও ওদের স্কোয়াডে একাধিক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে।' পরিসংখ্যানের খাতা বলছে, ব্রিসবেনে খেলা ৫৫ টেস্টের মধ্যে ৩৩টিতেই জিতেছে অস্ট্রেলিয়া, ড্র করেছে ১৩টিতে, আর হেরেছে মাত্র ৮টিতে। বাউন্সে ভরা গতিময় যে উইকেটে অজি পেসাররা যে আগের টেস্টগুলোর মতোই বাউন্সার বর্ষণের ধারা বজায় রাখবেন তা বলাই যায়, তার মাঝে ভারতীয় দলে নেই একাধিক ক্রিকেটার। খাতায়-কলমের বিচারে অজিরা এগিয়ে থাকলেও মোমেন্টাম বা ভালো ক্রিকেটের রেশ কিন্তু রয়েছে রাহানে ব্রিগেডের পক্ষেই। সঙ্গে ক্রিকেটপ্রেমীদের চোখ সিরিজ নির্ধারক গাব্বা টেস্টে টি নটরাজনের টেস্ট অভিষেক হয় কি না, সেটা দেখার দিকেও।

সেরা শিরোনাম

ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget