এক্সপ্লোর

IND vs AUS, Gabba Test: ব্রিসবেনে ইতিহাস ভারতের, শুভেচ্ছাবার্তা মোদি, মমতার

শুভমান গিল, চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থদের দাপটে প্রায় অসম্ভবকে সম্ভব করে ৩২৮ রান তাড়া করে ম্যাচ জিতল ভারত। সেইসঙ্গে চার ম্যাচের সিরিজ ২-১ জিতে নিল। শুভমন ও পূজারার জুটিতে জয়ের গন্ধ পায় ভারত।

ব্রিসবেন: গাব্বায় ইতিহাস সৃষ্টি করল ভারত। রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ভারত।  শুভমান গিল, চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থদের  এই সাফল্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ট্যুইটারে লিখেছেন, অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সাফল্যের জন্য আমরা সবাই খুব আনন্দিত। ওঁদের অফুরন্ত প্রাণশক্তি সব সময়ই নজরে পড়েছে। ভারতীয় দল নিজেদের লক্ষ্যে অবিচল ছিল। দলকে অনেক শুভেচ্ছা। ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ট্যুইটার হ্যান্ডেলে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতে এই ঐতিহাসিক জয়ের জন্য অনেক শুভেচ্ছা রইল। এই চেষ্টার জন্য আমরা সবাই খুব গর্বিত। জয় হিন্দ।
শুভমান গিল, চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থদের দাপটে প্রায় অসম্ভবকে সম্ভব করে ৩২৮ রান তাড়া করে ম্যাচ জিতল ভারত। সেইসঙ্গে চার ম্যাচের  সিরিজ ২-১  জিতে নিল। শুভমন ও পূজারার জুটিতে জয়ের গন্ধ পায় ভারত। সেই আশা আরও জাগিয়ে তোলে ঋষভের ব্যাটিং। শেষপর্যন্ত গাব্বায় টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে বাজিমাৎ ভারতের। ভাঙা দল নিয়েও অস্ট্রেলিয়াকে বেদম করে সিরিজ জিতে নিল ভারত।  পন্থ অপরাজিত থেকে গেলেন ৮৯  রানে। চার মেরে জয় এনে দিলেন তিনি।  শেষপর্বে তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অভিষেক টেস্টে প্রথম ইনিংসে দুরন্ত অর্ধশতরানকারী ওয়াশিংটন সুন্দর। গাব্বার পঞ্চম দিনের পিচে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ৩২৪ রান।  গতকাল অস্ট্রেলিয়া ভারতের সামনে ৩২৮ রানের লক্ষ্য রেখেছিল। দিনের শেষে ভারতের রান ছিল বিনা উইকেটে ৪। পঞ্চম দিন সকালে রোহিত শর্মা দ্রুত ফিরে গেলেও এতটুকু না দমে ইনিংস এগিয়ে যান শুভমান গিল ও চেতেশ্বর পূজারা।  পূজারা একদিকে ক্রিজ আঁকড়ে পড়েছিলেন। অন্যদিকে, তরুণ শুভমন রান এগিয়ে নিয়ে চলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। ফলে অস্ট্রেলিয়াই চাপে পড়ে যায়। শুভমানদের দাপটে আক্রমণাত্মক রণনীতি নিতে পারেনি আয়োজক দল। অন্যদিকে, পূজারা ও শুভমানের জুটিতে ডিফেন্স ও আক্রমণের যুগলবন্দী  ভারতের জয়ের আশা জাগিয়ে তোলে। কিন্তু একেবারে সেঞ্চুরি দোরগড়া থেকে ফিরে যান শুভমান।  ১৪৬ বলে ৯১ রানের দুরন্ত ইনিংস খেলে নাথন লায়নের বলে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget