এক্সপ্লোর

Border Gavaskar Trophy:রাহানেদের সাফল্যে অভিনন্দন মরিসনের, ভারত-অস্ট্রেলিয়া মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী, বাইরে পোক্ত সঙ্গী, পাল্টা ট্যুইট মোদির

ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে বর্ডার-গাওস্কর ট্রফি জিতে অজিঙ্কা রাহানের দল এখন ভারতবাসীর নয়নের মণি। ১১ জনের কৃতিত্বে আনন্দে উদ্বেল গোটা ভারত, যার রেশ ছুঁয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো সদাব্যস্ত মানুষকেও।

নয়াদিল্লি: ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে বর্ডার-গাওস্কর ট্রফি জিতে অজিঙ্কা রাহানের দল এখন ভারতবাসীর নয়নের মণি। ১১ জনের কৃতিত্বে আনন্দে উদ্বেল গোটা ভারত, যার রেশ ছুঁয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো সদাব্যস্ত মানুষকেও। গতকালই তিনি প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, তিনিও বাঁধভাঙা আনন্দে সামিল দেশবাসীর সঙ্গে। টিম পেইনের দল ঘরের মাঠে ২-১ ফলে ভারতের কাছে আত্মসমর্পণ করার পর ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও। তিনি অভিনন্দন বার্তায় উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। গাব্বায় ভারতের জয় একেবারেই সহজ ছিল না। পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোট আঘাতের জন্য মাঠের বাইরে চলে যাওয়া সেরাদের বাদ দিয়ে একেবারে কিছু আনকোরা ক্রিকেটারকে নিয়েই লড়তে হয়েছে। কিন্তু অগ্নিপরীক্ষায় সফল রাহানের ছেলেরা। ৩০০-র বেশি রানের টার্গেটের সামনে রীতিমতো প্ল্যান করে ধৈর্য্য, সংযম বজায় রেখে খেলে লক্ষ্য পূরণ করেছেন শুভমন গিল, চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থরা। ইতিহাস গড়েছেন ব্রিসবেনে। চার টেস্টের সিরিজ ২-১ এ জিতে অনেক ব্যঙ্গ-বিদ্রূপ, বর্ণবিদ্বেষী মন্তব্যের সমুচিত জবাব দিয়ে ঘরে ফিরছেন তাঁরা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভারতীয় ক্রিকেট দলের সাফল্যকে বিরাট জয় বলে উল্লেখ করে ট্যুইটে লিখেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে বিরাট জয়ের জন্য নরেন্দ্র মোদি ও ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানাই। এই গেমের সেরা দুটি টিম ও তাদের খেলোয়াড়দের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। পাশাপাশি নিজের দেশের ক্রিকেটারদের চাঙ্গা করতেও তিনি লিখেছেন, অভিনন্দন টিম পেইন ও অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট টিমকেও। ‘ওরা ফিরে আসবে’ বলেও মন্তব্য করেছেন মরিসন। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীর অভিনন্দনের জবাবে ভারত, অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদি ট্যুইট করেছেন, ধন্যবাদ, প্রধানমন্ত্রী স্কট মরিসন। দুটি দলের কাছ থেকেই সেরা ক্রিকেট উপহার পাওয়া গেল। উত্তেজনায় ভরা ছিল সিরিজটা। খেলার মাঠে ভারত, অস্ট্রেলিয়া পরস্পরের যোগ্য প্রতিদ্বন্দ্বী, আর মাঠের বাইরে দুই পোক্ত সঙ্গী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আবার প্রধানমন্ত্রী মোদির ট্যুইট ট্যাগ করে লিখেছেন, এর চেয়ে সহমতের ভাল কথা আর হয় না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget