এক্সপ্লোর

IND vs AUS, Hockey Match Score: অলিম্পিক্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হকিতে লজ্জার হার ভারতের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হকিতে হার ভারতের। ৭-১ ব্যবধানে অজিরা একপেশে লড়াইয়ে অজিরা হারিয়ে দিল ভারতীয় হকি দলকে। ১৯৭৬ সালের পর থেকে অলিম্পিক্সের মঞ্চে কোনওদিনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারেনি ভারত।

টোকিও: টোকিও অলিম্পিক্সে হকিতে হার ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হল ভারতীয় দলকে। ৭-১ ব্যবধানে অজিরা একপেশে লড়াইয়ে হারিয়ে দিল ভারতীয় হকি দলকে। এদিন গোটা ম্যাচেই একাধিপত্য বজায় রেখেছিল অস্ট্রেলিয়া।

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছিল ভারতীয় হকি দল। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে লড়াই বেশ কঠিন হবে, তা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল। কিন্তু এভাবে আত্মসমর্পণ করবে মনপ্রীত বাহিনী, তা বোধহয় কেউই ভাবতে পারেনি।

এই মুহূর্তে হকিতে বিশ্বের ১ নম্বর অস্ট্রেলিয়া। আর গোটা ম্যাচেই তাঁরা সেরার মতোই খেলল। খেলার ১২ মিনিটের মাথায় প্রথম গোল করেন অস্ট্রেলিয়ার জেমন বেল। তাঁর গোলেই ম্যাচে এগিয়ে যায় অজিরা। এর আগে পরপর দুটো কর্নার পেলেও তা থেকে গোল করতে পারেনি ভারতীয় দল। প্রথম কোয়ার্টার শেষে ১-০ গোলেই এগিয়ে ছিল অস্ট্রেলিয়া।

দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে ভারতীয় দল। কিন্তু তাঁদের ভাগ্য সুপ্রসন্ন ছিল না। তাই আবার গোল খেয়ে বসে ভারত। জেরেমি থমাসের গোলে ২-০ গোলে এগিয়ে যায় অজিরা। ২ মিনিটের মাথায় ফের গোল হজম করতে হয় ভারতকে। দ্বিতীয় কোয়ার্টারে এরপর আরও দুটো গোল হজম করতে হয় ভারতকে। ম্যাচের থেকে ক্রমেই হারিয়ে যেতে থাকে তাঁরা। দ্বিতীয় কোয়ার্টারের শেষে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে অজিরা।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি পায় ভারত। কিন্তু সেখান থেকে গোল করতে পারেননি প্লেয়াররা। গোটা ম্যাচেই অনেক সুযোগ পেয়েও পেনাল্টি থেকে গোল মিস করেছে ভারত। তবে এই কোয়ার্টার শুরুর প্রথম ৫ মিনিটের মাথায় গোল করেন ভারতের দিলপ্রীত সিং। ব্যাস, এরপর আর গোলের মুখ দেখেনি ভারতীয় দল। এমনকী এই কোয়ার্টারে আরও ২টো গোল হজম করে ভারত। তৃতীয় কোয়ার্টারের শেষে ৬-১ গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

শেষ কোয়ার্টারে আরও একটি গোল করে ভারতের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় অস্ট্রেলয়া। উল্লেখ্য, ১৯৭৬ সালের পর থেকে অলিম্পিক্সের মঞ্চে কোনওদিনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারেনি স্পেনের বিরুদ্ধে আগামী মঙ্গলবার খেলতে নামবেন মনপ্রীতরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget