এক্সপ্লোর

আশা করি, সকলেই টিমে পূজারা, পন্থ, অশ্বিনের গুরুত্ব উপলব্ধি করবে, ট্যুইট করে টিম ইন্ডিয়াকে অভিনন্দন সৌরভের

অস্ট্রেলিয়া শিবিরে পাল্টা লড়াই পৌঁছে দেন চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ। ঝকঝকে ইনিংস খেলে দুজনে একসময় জয়ের আশা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু তাঁরা ফিরে যেতেই চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। সেসময় রবিচন্দ্রন অশ্বিন, হনুমা বিহারী অসীম ধৈর্য্যের পরীক্ষা দিয়ে মাটি কামড়ে পড়ে থাকেন। তাঁদের অদম্য জেদ, প্রতিরোধের মুখে ব্যর্থ হয় অস্ট্রেলিয়ার বোলিং।

কলকাতা: সৌরভ গাঙ্গুলির প্রশংসা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি ট্যুইটারে অভিনন্দন জানালেন অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট টিমকে, যারা সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চোট-আঘাত উপেক্ষা করে অস্ট্রেলিয়ার আগ্রাসী বোলিং রুখে দিয়ে ম্যাচ ড্র রেখে মাথা উঁচু করে মাঠ ছাড়ল। সিরিজ এখন ১-১। চতুর্থ টেস্ট ব্রিসবেনে। এখনও যে ভারতীয় দলের সামনে সিরিজ জয়ের সম্ভাবনার দরজা খোলা রয়েছে, সেজন্য কৃতিত্ব যাদের, তাদের মধ্যে বিশেষ করে কয়েকজনের নাম উল্লেখ করলেন সৌরভ। অস্ট্রেলিয়া শিবিরে পাল্টা লড়াই পৌঁছে দেন চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ। ঝকঝকে ইনিংস খেলে দুজনে একসময় জয়ের আশা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু তাঁরা ফিরে যেতেই চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। সেসময় রবিচন্দ্রন অশ্বিন, হনুমা বিহারী অসীম ধৈর্য্যের পরীক্ষা দিয়ে মাটি কামড়ে পড়ে থাকেন। তাঁদের অদম্য জেদ, প্রতিরোধের মুখে ব্যর্থ হয় অস্ট্রেলিয়ার বোলিং। হ্যামস্ট্রিংয়ের আঘাত নিয়ে লড়াই চালিয়ে গিয়ে দিনের শেষে তাঁরা নট আউট থেকে যান। সম্প্রতি অসুস্থ হয়ে চিকিত্সার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে টিভির পর্দায় রাহানে বাহিনীর লড়াই দেখে মুগ্ধ সৌরভ ট্যুইট করেছেন, আশা করব, আমরা সকলেই ক্রিকেট টিমে পূজারা, পন্থ, অশ্বিনের গুরুত্বটা উপলব্ধি করব। উন্নত মানের বোলিংয়ের বিরুদ্ধে তিন নম্বরে ব্য়াটিং সবসময় সহজ নয়। প্রায় ৪০০ টেস্ট উইকেটও এমনি এমনি আসে না। দারুণ লড়েছ ভারত।এবার সিরিজ জেতার পালা। বিসিসিআই সচিব জয় শাহও ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করে ট্যুইট করেছেন, সেই ক্ষণ এল, এল সেই লোক, এল টিম। পঞ্চম দিনে প্রতিরোধ গড়ে তোলায় টিম ইন্ডিয়ার জন্য বিরাট গর্ব হচ্ছে। বিশেষ করে বলব, ঋষভ পন্থ,হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা, অশ্বিনের নাম। ওয়েল ডান, ছেলেরা। হ্যালো ব্রিসবেন। ভারত পঞ্চম দিনে দুই ওপেনারকে হারিয়ে ৩০৯ রানে পিছিয়ে থেকে শুরু করে। অধিনায়ক রাহানে শুরুতে ফিরে যান। রবীন্দ্র জাদেজা আঙুলের আঘাত নিয়েও লড়েন। একটা সময় মনে হচ্ছিল, অস্ট্রেলিয়া ম্যাচটা পকেটে পুরে ফেলেছে। কিন্তু ঋষভ পন্থের ৯৭, পূজারার ৭৭ রানের জোরে আবার লড়াইয়ে ফেরে ভারত। শেষ পর্যন্ত অশ্বিন ও বিহারী অনবদ্য লড়াই চালিয়ে নজির গড়ে পরাজয় রুখে দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget