এক্সপ্লোর

India vs Australia Sydney Test: চিন মিউজিকের সামনে হনুমা-অশ্বিনের সিংহহৃদয় লড়াই, সিডনি টেস্ট গৌরবের ড্র ভারতের

India vs Australia Sydney Test: পঞ্চম উইকেটে হনুমা-অশ্বিন অবিচ্ছেদ্য ৬২ রানের পার্টনারশিপ গড়েন। ৪২.৪ ওভার তথা ২৫৯ বল ধরে তাদের দাঁতে দাঁত চেপে ক্রিজ আগলে পড়া থাকা লড়াই স্থান করে নেবে ইতিহাসের পাতায়।

সিডনি: ক্রমাগত বেজে চলেছে চিন মিউজিক। প্যাট কামিন্স, জস হ্যাজেলউড ও মিচেল স্টার্কের আগুনে পেসের সব গোলাগুলি ঠিক কানের পাশ ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। মাঝে মধ্যেই সেগুলো সোজা এসে আঘাত হানছে দেহে। হাত-কাঁধ-বুক-পেটে আছড়ে পড়ছে একের পর এক বাউন্সার। টেস্টের পঞ্চম দিনে ঠিক এরকমই পরিস্থিতির সামনে সিংহহৃদয় লড়াই মেলে ধরলেন হনুমা বিহারি, রবিচন্দ্রন অশ্বিনরা। না হারার মানসিকতা নিয়ে খেলতে নেমে কার্যত হারা বাজি বাঁচিয়ে নিল ভারত। চতুর্থ ইনিংসে ১৩১ ওভার লড়াই করে সিডনি টেস্ট ড্র করল ভারত। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে যা চতুর্থ দীর্ঘতম। শেষপর্বের হনুমা ১৬১ বল ও অশ্বিন ১২৮ টি বল খেলেন। পঞ্চম উইকেটে হনুমা-অশ্বিন অবিচ্ছেদ্য ৬২ রানের পার্টনারশিপ গড়েন। ৪২.৪ ওভার তথা ২৫৯ বল ধরে তাদের দাঁতে দাঁত চেপে ক্রিজ আগলে পড়া থাকা লড়াই স্থান করে নেবে ইতিহাসের পাতায়। শেষপর্যন্ত ভারতের স্কোর ৫ উইকেটে ৩৩৪।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ইতিহাসে লেখা থাকবে বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট ড্র হওয়ার কথা। কিন্তু ক্রিকেটভক্তরা মনে রাখবেন ভারতীয় ক্রিকেটারদের সিংহহৃদয় লড়াই। দিনের শুরুতে যে লড়াইটা শুরু করেছিলেন ঋষভ পন্থ ও চেতেশ্বর পূজারা। পূজারা একদিক ধরে রেখেছিলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। আর পন্থ শুরু করেছিলেন কাউন্টার পাঞ্চ। উইকেটকিপার-ব্যাটসম্যান যখন ক্রিজে ছিলেন তখন মনে হচ্ছিল হয়তো ম্যাচ বেরও করে নিতে পারে ভারত। দিনের শুরুতে দ্রুত অধিনায়ক অজিঙ্কা রাহানে ফিরে যাওয়ার পর প্রথম ইনিংসে ব্যাট করার সময় চোট পাওয়া পন্থকে নামায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে পন্থ (৯৭) ও তাঁর কিছুটা পরে পূজারা (৭৭) ফিরে যেতে প্রচণ্ড কঠিন হয়ে পড়ে মঞ্চ। সেই অবস্থায় দলের হাল ধরে হনুমা-অশ্বিন জুটি।
নতুন জুটিকে ক্রিজে পেয়ে প্রত্যাশিতভাবে আক্রমণের ঝাঁঝ বাড়ায় অজিরা। নতুন বল নিয়ে পেসারদের ফেরৎ নিয়ে আসেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার কামিন্স নতুন অস্ত্র পেয়েই শুরু করেন চিন মিউজিক বাজাতে। তাঁকে সঙ্গত দিতে শুরু করেন হ্যাজেলউড-স্টার্ক। তবে একাধিকবার দেহে আঘাত সামলে তাদের রুখে দেয় হনুমা-অশ্বিন জুটি। পরে স্পিনার নাথান লায়নকে এনে মরিয়া চেষ্টা বাড়ালেও ভারতীয়দের জমাট রক্ষণ ভাঙা যায়নি। শেষপর্বে একটা দুটো ব্যাটের কানায় খোঁচা লেগে উইকেট নেওয়ার সুযোগও ফসকায় অস্ট্রেলিয়া। কারণ, ততক্ষণে চিন মিউজিকের যাবতীয় তাণ্ডব শুষে নিয়ে অজিদের আত্মবিশ্বাসকেই বেসুরো তালে বইয়ে দিয়েছিলেন হনুমা-অশ্বিন জুটি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget