এক্সপ্লোর

Ind vs Eng ODI Match : ৫০ ওভার খেলতে পারল না ইংল্যান্ড, ধাক্কা সামলে ২৫৯ রানের টার্গেট দিলেন ইংরেজরা

ODI Match : ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে মুখ থুবড়ে পড়েছে ভারত। এই অবস্থায় আজ বার্মিংহ্যামের এজবাস্টনে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হয় দুই দল।

বার্মিংহ্যাম : প্রথম থেকে যে চাপ ইংল্যান্ডের ওপর তৈরি করতে পেরেছিল, তা তাদের ইনিংসের শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না ভারত। জো রুট ও লিয়াম ডওসনের মজবুত পার্টনারশিপে ভর করে ২৫৮ রান তুলে নিলে ইংল্যান্ড। অথচ, একসময় ১০৭ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল তাদের। কিন্তু, সপ্তম উইকেটে রুট ও ডওসনের ১২১ রানের জুটিতে ভর করে সামগ্রিক রান অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সক্ষম হন ইংরেজরা। ভারতের সামনে টার্গেট এখন ২৫৯। টি২০ সিরিজে লজ্জার হারের পর ভারত কামব্যাক করতে পারে কি না সেদিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা। তবে, এদিন শুরুতে জ্বলে ওঠেন ভারতীয় পেসাররা। বল হাতে বাজিমাত করেন অক্ষর পটেল।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে মুখ থুবড়ে পড়েছে ভারত। এই অবস্থায় আজ বার্মিংহ্যামের এজবাস্টনে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ভারতীয় স্কোয়াডে ফেরেন সিনিয়র ৩ ক্রিকেটার। বিরাট কোহলি, রোহিত শর্মা ও জশপ্রীত বুমরা। যাদের কাঁদের ভর করে একের পর এক ম্যাচে জয়ের মুখ দেখেছে ভারত। এই পরিস্থিতিতে এদিন প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক।

শুরুটা ভাল করেন ভারতীয় বোলাররা। সাত ওভার পর্যন্ত মাত্র ২০ রান তুলতে পেরেছিলেন ইংরেজ ব্যাটাররা। অষ্টম ওভারে গুরনূর ব্রারকে আনেন গিল। কিন্তু, তাঁর ওভারে ১৭ রান তুলে নেয় ইংল্যান্ড। ৬১ রানে প্রথম উইকেট পড়ে ইংল্যান্ডের।  এরপর ৬৩ রানে পরের উইকেট। আরও একটি উইকেট পড়ে যায় ৬৪ রানের মাথায়। ৮০ রানে চতুর্থ ও পঞ্চম উকেটে পতন হয়। ১০৭ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যান ইংরেজরা। সেখান থেকেই হাল ধরেন জো রুট ও লিয়াম ডওসনের জুটি।সপ্তম উইকেটে জুটি বেঁধে ১২১ রান তোলেন। ২৫৮ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। বল হাতে ভারতের হয়ে সর্বাধিক ৪টি উইকেট তুলে নেন অক্ষর পটেল। 

ভারতীয় একাদশ : রোহিত শর্মা, শুভমন গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অক্ষর পটেল, গুরনূর ব্রার, জশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ।

ইংল্যান্ড একাদশ : জেকব বেথেল, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জশ বাটলার, স্যাম কিউরান, উইল জ্যাকস, জোফ্রা আর্চার, লিয়াম ডওসন, যশ টাং, আলিদ রশিদ।  

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
Advertisement

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget