এক্সপ্লোর

আজ ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ ভারতের, অনিশ্চিত ভূবি

ট্রেন্টব্রিজ: টি ২০ সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে। আগামী বছরের বিশ্বকাপের আগে তিন ম্যাচের এই সিরিজকে ড্রেস রিহার্সাল হিসেবেই দেখা হচ্ছে। আগামী বছর এই সময়ই ইংল্যান্ডে বসবে বিশ্বকাপের আসর। তাই বিশ্বকাপের আগে ইংল্যান্ডের পরিবেশে নিজেদের পরখ করার সুবর্ণ সুযোগ বিরাট কোহলিদের সামনে। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ দাপটের সঙ্গে ২-১ জিতেছে ভারত। আয়োজক দেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অভিযান শুরুর আগে তাই প্রত্যয়ী ভারতীয় শিবির। অন্যদিকে, সদ্যই অস্ট্রেলিয়াকে ৬-০ তে একদিনের সিরিজে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে মর্গ্যানের ইংল্যান্ডও। তারা বেশ কিছুদিন ধরেই ওয়ান ডে ক্রিকেটে দারুণ পারফর্ম করছে। এর ফলে আইসিসি-র একদিনের দলের ক্রমতালিকায় ইংল্যান্ড এক নম্বর। পিছিয়ে নেই ভারতও। আইসিসি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে ৩-০ হারিয়ে তালিকায় শীর্ষে উঠে আসার সুযোগ থাকছে বিরাট ব্রিগেডের সামনে। ইংল্যান্ডের জোস বাটলার, জেসন রয়, অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো এবং ইয়োন মর্গ্যান দুরন্ত ফর্মে রয়েছেন। সেই সঙ্গে বেন স্টোকস যোগ দেওয়ায় খাতায় কলমে ইংল্যান্ড বেশ শক্তিশালী প্রতিপক্ষ। ২০১৫-র বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ৬৯ ম্যাচে ৪৬ টিতেই জিতেছে ইংল্যান্ড। এরমধ্যে ৩১ বার ৩০০-র বেশি রান তুলেছে। তিন বার ৪০০-র বেশি রান সংগ্রহ করেছে তারা। ২০১৭-র জানুয়ারিতে অবশ্য ভারতের মাটিতে সিরিজ হেরেছিল তারা। ভারতীয় টিম ম্যানেজমেন্ট আগামী বিশ্বকাপের দিকে তাকিয়ে অঙ্ক কষছে। দলে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়ার পাশাপাশি, ব্যাটিং অর্ডারও পরীক্ষা করে নিতে চাইছে ভারতীয় দল। বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন কে এল রাহুল। তাই তাঁকে তিন নম্বপ পজিশন ছেড়ে দিয়ে চার নম্বরে ব্যাটিং করতে নামতে পারেন অধিনায়ক বিরাট কোহলি। রাহুল আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি ২০ ম্যাচে ৭০ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে ১০১ রানের ইনিংস খেলেছিলেন। তাই রাহুলের দলে থাকাটা এক কথায় নিশ্চিত। রোহিত শর্মা ও শিখর ধবনই ওপেন করবেন। সেক্ষেত্রে রাহুল তিন নম্বরে নামতে পারেন। সেজন্য কোহলিকে চার নম্বরে নামতে হবে। এরপর সুরেশ রায়না, মহেন্দ্র সিংহ ধোনি এবং হার্দিক পান্ড্য নামবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের শেষ ম্যাচে দলে রাখা হয়নি স্পিনার কুলদীপ যাদবকে। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। একদিনের দলে প্রথম একাদশে যজুবেন্দ্র চাহলের সঙ্গে তিনি থাকবেন বলে মনে করা হচ্ছে। পেস বোলিং বিভাগের অন্যতম ভরসা ভূবনেশ্বর কুমারের খেলা নিয়ে সংশয় রয়েছে। তাঁর পিঠে চোট রয়েছে। সহ অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, নেট সেসনে ওকে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এমনিতেই চোটের জন্য নেই জসপ্রিত বুমরাহ। এই অবস্থায় উমেশ যাদবের সঙ্গে পেস বোলিং আক্রমণ সামলাবেন সিদ্ধার্থ কউল বা শার্দূল ঠাকুর। ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে খেলা শুরু হবে।  

সেরা শিরোনাম

NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
MS Dhoni And Sakshi: মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
Suryakumar Yadav: সাক্ষাতের পরেই বদলেছে ভাগ্য, SMAT-এ রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' বলে মনে করছেন সূর্যকুমার
সাক্ষাতের পরেই বদলেছে ভাগ্য, SMAT-এ রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' বলে মনে করছেন সূর্যকুমার
Asia Cup Rising Stars 2026: এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে, কখন দেখবেন হাইভোল্টেজ ম্য়াচ?
এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে, কখন দেখবেন হাইভোল্টেজ ম্য়াচ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget