এক্সপ্লোর

Ind vs Eng, Motera Test: কাল থেকে শুরু তৃতীয় টেস্ট, সুযোগ পেতে পারেন উমেশ

India vs England, Motera Test: মেলবোর্ন টেস্টে কাফ মাসলে পান উমেশ।

আমদাবাদ: কাল থেকে শুরু ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। সিরিজে এই একটিমাত্র টেস্টই দিন-রাতের। গোলাপী বলে খেলা হবে। তার আগে চোট সারিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন অভিজ্ঞ পেসার উমেশ যাদব। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার পর গতকালই ভারতীয় দলে যোগ দিয়েছেন উমেশ। তিনি দলে যোগ দেওয়ায় অপর এক পেসার শার্দুল ঠাকুরকে বিজয় হাজারে ওয়ান ডে চ্যাম্পিয়নশিপের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রবিবার, ২১ ফেব্রুয়ারি মোতেরায় ফিটনেস টেস্ট দেন ভারতীয় দলের ফাস্ট বোলার উমেশ যাদব। তিনি ফিটনেস টেস্টে পাশ করেছেন এবং সিরিজের শেষ দুই টেস্টের জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন। বিজয় হাজারে ট্রফিতে খেলার জন্য শার্দুল ঠাকুরকে ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে মেলবোর্ন টেস্টে কাফ মাসলে পান উমেশ। তার ফলে তিনি সিরিজ থেকেই ছিটকে যান। তবে চোট সারিয়ে দলে ফেরায় কাল থেকে শুরু হওয়া টেস্টে খেলার সুযোগ পেতে পারেন এই ডানহাতি পেসার।

অন্যদিকে, ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের দাবি, তাঁদের দলের তিন পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও জোফ্রা আর্চার নেটে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছেন। তাঁরা এমনই বোলিং করছেন, ব্যাটসম্যানরা যে কোনও মুহূর্তে চোট পেতে পারেন।

একটি সাক্ষাৎকারে স্টোকস বলেছেন, ‘ব্রডি, জিমি, জোফ্রা ঠোঁট চাটছে। সন্ধেবেলা যখন অনুশীলন করছি, নেটে ওরা সত্যিই বিপজ্জনক হয়ে উঠছে। বোলারদের নেটে বোলিং করা থামিয়ে দিতে হয়। কারণ, আমরা ভয় পাচ্ছিলাম, ব্যাটসম্যানরা চোট পেতে পারে।’

এই সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ৪ মার্চ থেকে। এরপর দু’দল পাঁচটি ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। তারপর হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। টেস্ট সিরিজের ফল এখন ১-১। চেন্নাইয়ে প্রথম টেস্টে ২২৭ রানে জয় পায় ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট ৩১৭ রানে জিতে সিরিজে দুর্দান্তভাবে ফিরে এসেছে ভারতীয় দল। এই পরিস্থিতিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন দল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে, সেটা তৃতীয় টেস্টের ফলের উপর অনেকটাই নির্ভর করছে। ফলে এই টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget