এক্সপ্লোর

IND vs ENG: আজ জিতলেই সিরিজ ভারতের, কখন, কোথায় দেখবেন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ?

IND vs ENG T20: বার্মিংহ্যামে কিছুদিন আগেই টেস্টে হারতে হয়েছে। এবার সেই মাঠেই টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড ২ দল। রোহিতের নেতৃত্বে এই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে ভারতের।

বার্মিংহ্য়াম: আজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ভারত-ইংল্য়ান্ড। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় এসেছিল টিম রোহিতের। তিন ম্য়াচের সিরিজের আজকের ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে ভারতীয় দল। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট হাতে ১৯৮ রান করার পর, মাত্র ১৪৮ রানেই জস বাটলারদের (Jos Buttler) রুখে দেয় ভারতীয় দল। আজ আরও শক্তিশালী হয়ে ফিরছে দল। এদিনের ম্যাচে দলে ফেরার কথা বিরাট কোহলির।

আজকের ম্যাচ

আজা টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড

কোথায় হবে টি-টোয়েন্টি ম্যাচটি?

কখন শুরু হবে খেলা?

ভারতীয় সময় অনুসারে ভারত-ইংল্য়ান্ড এই টি-টোয়েন্টি ম্য়াচটি শুরু হবে সন্ধে ৭.৩০টায়, টস সন্ধে ৭ টায়

কোন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচটি?

এই খেলাটি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে

অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ?

অনলাইনে সোনি লিভ ও জিও টিভিতে এই ম্যাচ দেখা যাবে

আগের ম্যাচে ব্যাটে-বলে সবেতেই বাজিমাত করেছে রোহিত বাহিনী। তাই উইনিং কম্বিনেশন ভাঙার কোনও সম্ভাবনাই নেই। ভারতীয় দলের জন্য সবচেয়ে ভাল খবর, হার্দিক পাণ্ড্যর দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স স্বস্তি দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে হার্দিকের থাকা নিশ্চিত। কিন্তু তিনি বল করতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে আগের ম্যাচে নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতরানের সঙ্গে সঙ্গে বল হাতেও ৪ উইকেট তুলে নিয়েছিলেন। এছাড়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেতা হিসেবে সিরিজ জিতেছেন। 

রোহিতের প্রশংসা

হার্দিকের পাফরম্যান্সে বেজায় খুশি রোহিত শর্মাও। ভারত অধিনায়ক বলেন, ''আইপিএল থেকে হার্দিক যেভাবে নিজের খেলার মান উন্নত করেছে, তা প্রশংসনীয়। তবে আমাকে ওর যে বিষয়টা বেশি প্রভাবিত করেছে, সেটা হল ওর বোলিং। ও দ্রুত গতিতে বল করেছে এবং বলে বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে সাফল্যও পেয়েছে। তবে হ্যাঁ, ওর ব্যাটিংটাও ভুলে যাওয়ার জো নেই।''

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত জর্জ মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত জর্জ মেসি
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget