এক্সপ্লোর

India vs England 2nd Test: সম্ভবত ম্যাচের সেরা বলে রুটকে আউট করেও বিতর্কের কেন্দ্রে আকাশ দীপ, কিন্তু কেন?

Akash Deep: বার্মিংহামে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই দুই উইকেট নিয়ে ফেলেছেন আকাশ দীপ।

বার্মিংহাম: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (India vs England 2nd Test) জয়ের লক্ষ্যে মরিয়া ভারতীয় দল। বার্মিংহামে ম্যাচের শেষদিন ভারতীয় দলের জয়ের জন্য আর সাত উইকেট প্রয়োজন। ভারতীয় দলের হয়ে বড় ভরসা আকাশ দীপ (Akash Deep)। বুমরার বদলে এই ম্যাচে একাদশে সুযোগ পেয়ে নজর কেড়েছেন বাংলার হয়ে খেলা ফাস্ট বোলার। প্রথম ইনিংসে চার উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় দল এখনও যে তিনটি উইকেট নিয়েছে, তার মধ্যে দুইটিই নিয়েছেন আকাশ দীপ। সম্ভবত ম্যাচের সর্বসেরা বলে জো রুটের (Joe Root) স্টাম্প ভাঙেন আকাশ দীপ। সেই নিয়ে এবার বিতর্ক।

জো রুটের মতো ব্যাটারের রক্ষণ ভাঙা যে সহজ নয়, তা সকলেই জানেন। দুরন্ত বল ব্যতীত বর্তমান বিশ্বের সর্বসেরা ব্যাটারদের অন্যতম রুটকে পরাস্ত করা সহজ নয়। আকাশ দীপ ঠিক এমনই এক বলে রুটকে আউট করেন। তাঁর দুরন্ত বল ধারাভাষ্যকারদেরও মন্ত্রমুগ্ধ করে। যদি আম্পায়াররা এই বলকে বৈধ বলেই মনে করেন। তবে অনেক ধারাভাষ্যকার তথা নেটিজেনরা এই নিয়ে প্রশ্ন তুলেছেন।

এমসিসির নিয়ম অনুযায়ী বোলারের পা সামনের লাইনের মধ্যে তো বটেই, রিটার্ন ক্রিজের মধ্যেও থাকা জরুরি, তবে সেই বল বৈধ হবে। রিটার্ন ক্রিজে বোলারের পা স্পর্শ করলেও কিন্তু তা নো বল হওয়ার কথা। আকাশ দীপের জো রুটকে করা বলটির সময় ফাস্ট বোলারের এক পা রিটার্ন ক্রিজে স্পর্শ করছিল বলে অনেকেই মনে করছেন। আম্পায়াররা এই বিষয়টি চেক করেননি বলে অনেকেই দাবি করেন।

 

অবশ্য সেই সময় ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও ধারাভাষ্য দিচ্ছিলেন। শাস্ত্রী জানান যে আকাশের পা রিটার্ন ক্রিজের মধ্যেই ছিল এবং বল ছাড়ার সময় কিছুটা হওয়ায় ছিল। বল হয়ে যাওয়ার পরেই তা রিটার্ন ক্রিজ স্পর্শ করে, তাই এই বলটা বৈধ। তবে এই যুক্তি অনেকেই মানতে চাইছেন। এর জেরেই শুরু হয়েছে তর্ক বিতর্ক। 

প্রসঙ্গত, চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর তিন উইকেটের বিনিময়ে ৭২ রান। ম্য়াচের পঞ্চম দিনে ভারতীয় দলকে যেখানে জয়ের জন্য সাতটি উইকেটের প্রয়োজন, সেখানে ইংল্যান্ডকে আরও ৫৩৬ রান তুলতে হবে। আপাতত যে ভারতীয় দল ম্যাচে এগিয়ে, তা বলাই বাহুল্য। তবে ম্যাচে বৃষ্টির জেরে পঞ্চম দিনের খেলা এখনও শুরু হয়নি। বৃষ্টিই কিন্তু ভারতীয় দলের জয়ের জন্য বড় বাঁধা হয়ে উঠতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget