এক্সপ্লোর

Ind vs Eng 4th T20 Highlights: পিছিয়ে পড়ে প্রত্যাবর্তনের অভ্যাস গড়ে তুলেছে বিরাটের ভারত

India vs England, 4th T-20: মরণ-বাঁচন ম্যাচ জিতে সিরিজে দুর্দান্তভাবে ফিরে এল ভারতীয় দল।

আমদাবাদ: ভারতীয় ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য বিখ্যাত দু’জন প্রাক্তন ক্রিকেটার-মহিন্দর অমরনাথ ও সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু দল হিসেবে ভারত এতদিন ধারাবাহিকভাবে প্রত্যাবর্তন ঘটাতে পারেনি। বর্তমান ভারতীয় দল কিন্তু ব্যতিক্রম। সেই অস্ট্রেলিয়া সফর থেকেই সিরিজে পিছিয়ে পড়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের নজির গড়ে চলেছে ভারত। অধিনায়ক অজিঙ্কা রাহানে থাকুন বা বিরাট কোহলি, প্রত্যাবর্তনের ধারাবাহিকতা বদলাচ্ছে না। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হারের পর দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে পরের তিনটি ম্যাচই জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। এবার টি-২০ সিরিজেও পিছিয়ে পড়ে মরণ-বাঁচন ম্যাচ জিতে দুর্দান্তভাবে ফিরে এল ভারতীয় দল।

চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় পান বিরাটরা। কিন্তু তৃতীয় ম্যাচে ফের জয় পায় ইংল্যান্ড। ফলে সিরিজে টিকে থাকতে হল চতুর্থ ম্যাচ জিততেই হত ভারতকে। এই ম্যাচে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও ভাল পারফরম্যান্স দেখালেন। ফলে সিরিজে সমতা ফেরাতে পারল ভারত। শনিবার পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচেই সিরিজের ফয়সলা হবে।

চতুর্থ টি-২০ ম্যাচে ভারতীয় দলের জয়ের নায়ক সূর্যকুমার যাদব। তিনি এই সিরিজেই প্রথমবার ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে খেললেও, ব্যাটিং করার সুযোগ পাননি তিনি। তৃতীয় ম্যাচে রোহিত শর্মাকে সুযোগ দেওয়ার জন্য তাঁকে বাদ দেওয়া হয়। চতুর্থ ম্যাচে অবশ্য ঈশান কিষাণের বদলে সুযোগ আসে। এদিন ব্যাটিং করার সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন সূর্যকুমার। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বলেই ছক্কা হাঁকান। এদিন তিনি ৩১ বলে ৫৭ রানে ঝকঝকে ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও তিনটি ছক্কা। তিন নম্বরে ব্যাট করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে বড় স্কোর করতে সাহায্য করেন সূর্যকুমার।

বল হাতে ভাল পারফরম্যান্স দেখান শার্দুল ঠাকুর। তিনি ৪২ রান দিয়ে ৩ উইকেট নেন। দু’টি করে উইকেট নেন হার্দিক পাণ্ড্য ও রাহুল চাহার। একটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget