এক্সপ্লোর

Ind Vs Eng : অশ্বিনের ৫ উইকেট, ১৩৪ রানে ইংল্যান্ডকে গুটিয়ে দিল ভারত

স্পিন-জালের ফাঁদে ফেলে ইংল্যান্ডকে পেড়ে ফেলল ইংল্যান্ড। রবিচন্দ্রন অশ্বিনের ৫ উইকেটের সুবাদে মাত্র ১৩৪ রানে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে দিল ভারত। যার ফলে প্রথম ইনিংসে ভারত লিড পেল ১৯৫ রানের।

চেন্নাই : স্পিন-জালের ফাঁদে ফেলে ইংল্যান্ডকে পেড়ে ফেলল ইংল্যান্ড। রবিচন্দ্রন অশ্বিনের ৫ উইকেটের সুবাদে মাত্র ১৩৪ রানে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে দিল ভারত। যার ফলে প্রথম ইনিংসে ভারত লিড পেল ১৯৫ রানের। ইশান্ত শর্মা ও অক্ষর প্যাটেল দুটি করে ও মহম্মদ সিরাজ একটি উইকেট পেয়েছেন। নিজের ঘরের মাঠ চিপকে তাঁর টেস্ট কেরিয়ারের ২৯ নম্বর বার বিপক্ষের পাঁচ উইকেট বা তার বেশি দখল করলেন অশ্বিন।

দিনের শুরুতেই রোরি বার্নসকে (০) খাতা খোলার সুযোগ না দিয়েই প্রথমে সাজঘরে ফেরান ইশান্ত শর্মা। তারপর ব্রিটিশ ব্যাটিংকে বিপাকে ফেলতে শুরু করে স্পিনব্রিগেড। প্রথমে অপর ওপেনার ডম সিবলিকে (১৩) আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। যার কিছুক্ষণের মধ্যেই অধিনায়ক জো রুটকে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা দেন অক্ষর প্যাটেল। অভিষেক টেস্টের মঞ্চে অক্ষরের প্রথম টেস্ট উইকেট জো রুট। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত মাত্র ৩৯ রান তুলতে গিয়ে ৪ উইকেট খুইয়ে ফেলেছে ইংল্যান্ড। সিবলি ছাড়াও লাঞ্চ ব্রেকের আগের সেশনের শেষ বলে ডন লরেন্সকে (৯) আউট করেছেন অশ্বিন।

লাঞ্চের আগে আরও চারটি উইকেট তুলে নেয় ভারত। শেষমেশ ঘরের মাঠে অশ্বিনের ৫ উইকেটের সুবাদে ১৩৪ রানে থেমে যায় ইংল্যান্ড। একমাত্র বেন ফোকস (অপরাজিত ৪২) ছাড়া ভারতীয় স্পি্ন বাহিনীর সামনে দাঁড়াতে পারেননি কোনও ব্রিটিশ ব্যাটসম্যান।

দিনের শুরুতে ইংল্যান্ড আক্রমণের সামনে খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি ভারতীয় লোয়ার অর্ডার। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাত্র ২৯ রান যোগ করতে সক্ষম হয় ভারত। ৬ উইকেটে ৩০০ রানে দিন শুরু করে ৩২৯ রানে থামে ভারতের প্রথম ইনিংস। ৫৭ রানে অপরাজিত থাকেন ঋষভ পন্থ।

গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিরা ব্যর্থ হলেও রোহিত শর্মার (১৬১) দুরন্ত শতরানে লড়াইয়ের লড়াইয়ের মঞ্চ তৈরি করে ভারত।

রোহিতকে যোগ্য সঙ্গত করেছিলেন আজিঙ্কা রাহানেও (৬৭)। যদিও প্রথম দিন শেষের আগেই আউট হয়ে গিয়েছিলেন রোহিত, রাহানে। গতকাল ক্রিজে ছিলেন ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল। ব্যাট হাতে অক্ষর বা বাকি বোলাররা ঋষভকে প্রয়োজনীয় সঙ্গত করতে পারেননি এদিন সকালে।

যদিও বল হাতে পাল্টা ইংল্যান্ডকে ল্যাজে-গোবরে করার কাজটা করল বিরাট ব্রিগেডে বোলিং বাহিনী।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget