এক্সপ্লোর

Lords Test: ইংল্যান্ডে ফের দর্শকদের অভব্য আচরণ, রাহুলের দিকে ছোড়া হল শ্যাম্পেনের বোতলের কর্ক

ইংল্যান্ডে খেলা চলাকালীন এর আগেও একাধিকবার দর্শকদের অভব্য আচরণ দেখা গিয়েছে।

লন্ডন: ইংল্যান্ডে ফের দর্শকদের অভব্য আচরণ। লর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালীন গ্যালারি থেকে কে এল রাহুলের উদ্দেশে শ্যাম্পেনের বোতলের কর্ক ছোড়া হয়। ইংল্যান্ডের ইনিংসের ৬৯ ওভারে এই ঘটনা ঘটে। সেই সময় ব্যাটিং করছিলেন জো রুট ও জনি বেয়ারস্টো। বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিলেন রাহুল। মহম্মদ শামির চতুর্থ বলের পরেই গ্যালারি থেকে রাহুলের দিকে শ্যাম্পেনের বোতলের কর্ক ছোড়া হয়। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এই ঘটনা দেখে ক্ষুব্ধ হন। তিনি রাহুলের উদ্দেশে কর্কটি মাঠের বাইরে ছুড়ে ফেলতে বলেন। দুই আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে কথা বলেন ভারতীয় দলের সদস্যরা। 

লর্ডস টেস্টের প্রথম দিন শুরুটা খুব ভাল করে ভারতীয় দল। দুই ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল দুর্দান্ত ব্যাটিং করেন। রোহিত ৮৩ রান করে আউট হয়ে গেলেও, শতরান করেন রাহুল। দ্বিতীয় দিন অবশ্য ভারতীয় দল ৩৬৪ রানে অলআউট হয়ে যায়। রাহুল করেন ১২৯ রান। অধিনায়ক বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা ৪০ রান করেন। 

ভারতীয় দল বড় রান করলেও, অধিনায়ক জো রুটের শতরানের সুবাদে ইংল্যান্ডও বড় রান করেছে। ভারতের রান টপকে গিয়ে লিড নিয়েছে ইংল্যান্ড। ভারতের বোলারদের মধ্যে চার উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। তিন উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা। জোড়া উইকেট নিয়েছেন মহম্মদ শামি। তৃতীয় দিন ইংল্যান্ড শেষপর্যন্ত ৩৯১ রানে অলআউট হয়ে গিয়েছে। রুট ১৮০ রানে অপরাজিত থাকেন। জনি বেয়ারস্টো করেন ৫৭ রান। ওপেনার ররি বার্নস করেন ৪৯ রান। মইন আলি ২৭ ও জস বাটলার ২৩ রান করেন। 

তবে খেলার পরিস্থিতি যাই হোক না কেন, মাঠে ভারতীয় দলের জার্সি পরা এক ব্যক্তির ঢুকে পরা এবং রাহুলের উদ্দেশে দর্শকদের অভব্য আচরণ এই টেস্টকে কালিমালিপ্ত করে দিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gautam Gambhir: বিশ্বকাপজয়ীর কটাক্ষ উড়িয়ে ফের ধর্মস্থানে গম্ভীর, গুরুদ্বারে গিয়ে প্রার্থনা
বিশ্বকাপজয়ীর কটাক্ষ উড়িয়ে ফের ধর্মস্থানে গম্ভীর, গুরুদ্বারে গিয়ে প্রার্থনা
IPL Ticket: কবে থেকে শুরু আইপিএলের টিকিট বিক্রি? কোথায় পাওয়া যাবে? দাম কত হতে পারে?
কবে থেকে শুরু আইপিএলের টিকিট বিক্রি? কোথায় পাওয়া যাবে? দাম কত হতে পারে?
Ravinder Singh Death: মাত্র ২৬ বছর বয়সে সব শেষ! ফুটবলারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল
মাত্র ২৬ বছর বয়সে সব শেষ! ফুটবলারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল
Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget