এক্সপ্লোর

টস জিতে প্রথম ব্যাটিং নিলেন রুট, কারা রয়েছেন ভারত-ইংল্য়ান্ড দু'দলের প্রথম একাদশে?

তিন স্পিনার নিয়ে চেন্নাইয়ে নামছে ভারত। অক্ষর পটেল হাঁটুর চোটের জন্য ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছেন শাহবাজ নাদিম। পাশাপাশি খেলছেন আর অশ্বিন ও ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটে-বলে নজর কেড়ে নেওয়া ওয়াশিংটন সুন্দর।

চেন্নাই: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। জানিয়ে দিলেন, প্রথমে ব্য়াট করে বড় স্কোর তুলে প্রতিপক্ষকে চাপে ফেলাই তাঁদের প্রাথমিক লক্ষ্য। অন্যদিকে ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানালেন, টস জিতলে প্রথমে ব্যাট করতে তাঁরাও মুখিয়ে ছিলেন। তিন স্পিনার নিয়ে চেন্নাইয়ে নামছে ভারত। অক্ষর পটেল হাঁটুর চোটের জন্য ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছেন শাহবাজ নাদিম। পাশাপাশি খেলছেন আর অশ্বিন ও ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটে-বলে নজর কেড়ে নেওয়া ওয়াশিংটন সুন্দর। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর রুট বলেন, 'শুরুতে ব্যাট করে এই পিচের সম্পূর্ণ ফায়দা তুলতে চাই। প্রথম ইনিংসে বড় রান তুলে দলকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য।' তিনি যোগ করেন, 'ভারতের মাটিতে খেলতে বরাবরই আমি পছন্দ করি। দারুণ একটা সিরিজ হবে বলেই মনে হচ্ছে। আমাাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে আর আমরা দারুণ আত্মবিশ্বাসী।' বিরাট বলেন, 'আমরাও টস জিতে প্রথম ব্যাটিং করার কথা ভেবেছিলাম।' সদ্য কন্যাসন্তানের বাবা হয়েছেন। বিরাট বলছেন, 'দারুণ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সন্তান হওয়া যেমন দুর্দান্ত অনুভূতি, সেরকমই অস্ট্রেলিয়ার মাটিতে দলও দুর্দান্ত খেলেছে। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবছি না। একটা একটা ম্য়াচ ধরে এগোব।' ব্রিসবেন টেস্টের ব্যাটিংই মোটামুটি ধরে রেখেছে ভারত। দলে ফিরেছেন কোহলি। তবে বোলিং বিভাগে পরিবর্তন হয়েছে। চোট সারিয়ে ফিরেছেন ইশান্ত শর্মা। বাদ পড়েছেন ব্রিসবেন টেস্টের অন্যতম নায়ক মহম্মদ সিরাজ। শাহবাজ নাদিম কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলছেন। অন্যদিকে, স্টুয়ার্ট ব্রডকে বাদ দিয়ে নামছে ইংল্যান্ড। তবে রয়েছেন অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন। দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ: ভারত: রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (উইকেটকিপার), আর অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা ও শাহবাজ নাদিম। ইংল্যান্ড: রোরি বার্নস, ডমিনিক সিবলে, ড্যানিয়েল লরেন্স, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, অলি পোপ, জশ বাটলার (উইকেটকিপার), ডমিনিক বেস, জোফ্রা আর্চার, জ্যাক লিচ ও জেমস অ্যান্ডারসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: নেমারের চোট চিন্তার কারণ, আশা জোগাচ্ছেন ভিনিসিয়াস, ষষ্ঠ বিশ্বকাপ জিততে পারবে ব্রাজিল?
নেমারের চোট চিন্তার কারণ, আশা জোগাচ্ছেন ভিনিসিয়াস, ষষ্ঠ বিশ্বকাপ জিততে পারবে ব্রাজিল?
Lionel Messi: কেরলের রাস্তায় মেসির আর্জেন্তিনার সমর্থনে বিশাল ব্য়ানার, ভাইরাল বিশ্ব মিডিয়াতেও
কেরলের রাস্তায় মেসির আর্জেন্তিনার সমর্থনে বিশাল ব্য়ানার, ভাইরাল বিশ্ব মিডিয়াতেও
Virat Kohli: বড় ধাক্কা, চোটের জেরে আফগানিস্তান সিরিজ়ে মাঠে নামতে পারছেন কোহলি! রোহিতকে নিয়ে ধোঁয়াশা
বড় ধাক্কা, চোটের জেরে আফগানিস্তান সিরিজ়ে মাঠে নামতে পারছেন কোহলি! রোহিতকে নিয়ে ধোঁয়াশা
Lionel Messi Event Vandalism: অসুস্থতার কারণ দেখিয়ে মেসিকাণ্ডে হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস, সময় চাইলেন ২ সপ্তাহ
অসুস্থতার কারণ দেখিয়ে মেসিকাণ্ডে হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস, সময় চাইলেন ২ সপ্তাহ

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget