এক্সপ্লোর

IND vs ENG: স্বপ্নের ফর্মে গিল, ম্য়াঞ্চেস্টারে সেঞ্চুরি হাঁকাতেই ডন, গাওস্করের সঙ্গে একই সারিতে গিল

IND vs ENG Test: সেঞ্চুরি হাঁকাতেই নজির গড়ে ফেললেন ডানহাতি ব্যাটার। একই সঙ্গে এলিট লিস্টেও নাম লিখিয়ে ফেললেন গিল। ডন ব্র্যাডম্য়ান, সুনীল গাওস্করের সঙ্গে একই তালিকায় নাম লেখালেন।

ম্যাঞ্চেস্টার: সিরিজে নিজের চতুর্থ সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন শুভমন গিল। এর আগে তিনটি শতরান হাঁকিয়েছিলেন। এবার ম্য়াঞ্চেস্টারে প্রথম ইনিংসেও সেঞ্চুরি পূরণ করলেন ভারত অধিনায়ক। সেঞ্চুরি হাঁকাতেই নজির গড়ে ফেললেন ডানহাতি ব্যাটার। একই সঙ্গে এলিট লিস্টেও নাম লিখিয়ে ফেললেন গিল। ডন ব্র্যাডম্য়ান, সুনীল গাওস্করের সঙ্গে একই তালিকায় নাম লেখালেন।

সেঞ্চুরি হাঁকানোর আগেই ওল্ড ট্র্যাফোর্ডে নজির গড়েন চতুর্থ দিনেই। প্রথম এশিয়ার কোনও ব্যাটার হিসেবে ইংল্য়ান্ডের মাটিতে টেস্ট সিরিজে ৭০০ বা তার বেশি রান করার নজির গড়েছেন ডানহাতি ব্যাটার। এছাড়াও টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেনদের মধ্য়ে ব্র্যাডম্যান, সোবার্স, গাওস্কর, চ্যাপেল, গুচ, স্মিথের পর গিলই সাতশো বা তার বেশি রান করার নজির গড়লেন। 

এছাড়া ক্যাপ্টেন হিসেবে অভিষেক টেস্ট সিরিজে সর্বাধিক রান করার নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এলেন শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসে ১০৩ রান করে আউট হন গিল। তিনি এখনও পর্যন্ত চলতি টেস্ট সিরিজে ৭২২ রান করে ফেলেছেন। এই তালিকায় সবার আগে রয়েছেন ডন ব্র্যাডম্য়ান। ১৯৩৬/৩৭ মরশুমে অস্ট্রেলিয়ার মাটিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ক্যাপ্টেন হিসেবে অভিষেক টেস্ট সিরিজে ৮১০ রান করেছিলেন ব্র্যাডম্যান। তালিকায় তৃতীয় স্থানে থাকা গ্রেগ চ্যাপেল ৭০২ রান করেন। ক্লাইভ লয়েড ৬৩৬ রান করেন। পিটার মেয় ৫৮২ রান করেছিলেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

টেস্ট সিরিজে ক্যাপ্টেন হিসেবে সর্বাধিক ৪টি সেঞ্চুরি করলেন শুভমন গিল। তিনি ছাড়াও ৪টি করে সেঞ্চুরি ক্যাপ্টেন হিসেবে একটি টেস্ট সিরিজে হাঁকিয়েছেন সুনীল গাওস্কর ও ডন ব্র্যাডম্য়ান। দিনের শুরুর দিকেই ফিরলেন কেএল রাহুল এবং সেশনের একবারে শেষবেলায় আউট হলেন শুভমন গিল। গোটা সেশনে ২৬ ওভারে দুই উইকেট হারিয়ে মাত্র ৪৯ রান যোগ করল ভারত। এখনও টিম ইন্ডিয়া ৮৮ রানে পিছিয়ে রয়েছে। ভারতীয় দলের বর্তমান স্কোর ২২৩/৪। এখনও পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসে ইংল্যান্ড ৮৮ রানে এগিয়ে রয়েছে। 

এই মুহূর্তে টেস্ট সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। এই ম্য়াচ হারলে সিরিজও খোয়াতে হবে টিম ইন্ডিয়াকে। আজ ম্য়াচের শেষ দিনে ড্র করার জন্য়ই লড়ছেন শুভমনরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget