এক্সপ্লোর

মিডল অর্ডারে ভরসা হয়ে উঠছেন শ্রেয়স, ২০১৮-র পর চার নম্বরে এই প্রথম কোনও ভারতীয় ব্যাটসম্যানের সেঞ্চুরি

দুরন্ত ফর্ম অব্যাহত শ্রেয়স আয়ারের। একদিনের ক্রিকেটে ভারতের ব্যাটিং অর্ডারে চার নম্বরে ভরসা দিচ্ছে তাঁর ব্যাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচে শতরান করলেন তিনি। একদিনের ক্রিকেটে এটাই তাঁর প্রথম শতরান।

নয়াদিল্লি: দুরন্ত ফর্ম অব্যাহত শ্রেয়স আয়ারের। একদিনের ক্রিকেটে ভারতের ব্যাটিং অর্ডারে চার নম্বরে ভরসা দিচ্ছে তাঁর ব্যাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচে শতরান করলেন তিনি। একদিনের ক্রিকেটে এটাই তাঁর প্রথম শতরান। টি ২- সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ৫৮ রান দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করেছিলেন শ্রেয়স। এদিন ভারতের ইনিংসের ৪৩ তম ওভারে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। ২০১৯-এ বিশ্বকাপের পর ভারতীয় দলের মিডল অর্ডারে নিয়মিত খেলতে শুরু করেন ২৫ বছরের শ্রেয়স। তারপর থেকে বেশিরভাগ সুযোগকেই কাজে লাগিয়েছেন। শ্রেয়সের উপস্থিতি ভারতের মিডল অর্ডারের সমস্যার অনেকটাই সমাধান করেছে। চার নম্বরের এই জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই পরীক্ষানিরীক্ষা চলেছে ভারতীয় দলে। কিন্তু সুযোগ পেয়ে মুম্বইকর বুঝিয়ে দিয়েছেন যে, এই জায়গায় দলের ভরসা হয়ে ওঠার ক্ষমতা রয়েছে তাঁর। সেডান পার্কে অভিষেককারী ওপেনার ময়াঙ্ক অগ্রবাল আউট হওয়ার পর নবম ওভারে ব্যাট করতে আসেন শ্রেয়স। ব্যাটসম্যান-সহায়ক উইকেটে থিতু হতে কিছুটা সময় নেন শ্রেয়স। তারপর চোখে বলে সড়গড় হয়ে যাওয়ার পর আর পিছন ফিরে তাকাননি তিনি। প্রথমে অধিনায়ক কোহলির সঙ্গে জুটি বেঁধে দলের ইনিংসের ভিত মজবুত করেন। কোহলি ৫১ রানে আউট হয়ে যাওয়ার পর কেএল রাহুল পাঁচ নম্বরে ব্যাট করতে আসেন। তিনিও রয়েছেন তুখোড় ফর্মে। দুজনের যুগলবন্দী ভারতকে বড় রানের পথে এগিয়ে নিয়ে যায়। এদিনের ঝকঝকে ইনিংসে কয়েকবার জীবনদান পেয়েছেন শ্রেয়স। তাঁর ক্যাচ ফেলেন কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার।   শেষপর্য্নত ১০৭ বলে ১০৩ রানে আউট হন শ্রেয়স। ২০১৮-র তে আম্বাতি রায়ডুর পর চার নম্বরে কোনও ভারতীয় ব্যাটসম্যানের এটাই প্রথম সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে ৩০ ইনিংস পর  চার নম্বরে ভারতের কোনও  ব্যাটসম্যানের সেঞ্চুরি করলেন। অম্বাতি রায়ডুর আগে ২০১৭-তে যুবরাজ সিংহ, ২০১৬-তে মণীশ পান্ডে ও ২০১১-তে মনোজ তিওয়ারি চার নম্বরে নেমে শতরান করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
Hockey World Cup: হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget